
আগামীকাল কী বাংলাদেশে বৃষ্টি হবে?
ভারতের উত্তরে অবস্থানরত পশ্চিমা লঘুচাপ টি ক্রমশ পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের নিকটবর্তী হচ্ছে। এর প্রভাবে ভারতের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্র বৃষ্টি হচ্ছে।
এটি ক্রমশ বাংলাদেশের নিকটবর্তী হওয়ায় বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনার ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে। তাই চলুন বাস্তব পরিস্থিতি জেনে নেওয়া যাক।
এবারের পশ্চিমা লঘুচাপটি বেশ শক্তিশালী হলেও বাংলাদেশের নিকটবর্তী হতে হতে এর প্রভাব দুর্বল হতে থাকবে৷ মূলত বিহার পর্যন্ত এটি বৃষ্টিপাতের প্রবণতা ধরে রাখতে পারে৷ এরপর বাংলাদেশের রংপুর বিভাগ দিয়ে আগামীকাল সন্ধ্যা/রাতে এর মেঘ প্রবেশ করতে পারে।
এতে দেশে কি কি হতে পারে?
এতে আগামীকাল সন্ধ্যা হতে পরবর্তী কিছু কয়েক ঘন্টা রংপুর বিভাগের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা হতে পারে। যেহেতু এই মেঘগুলো পূর্ববর্তী বৃষ্টিবাহী মেঘের অংশ হতে আসবে তাই রংপুর বিভাগের দু এক জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এর থেকে মাঝারি বা ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
মূলত ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারি, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার ২/১ জায়গায় আগামীকাল(২৮ জানুয়ারি) বিকাল ৫টা থেকে রাত ১২টার মধ্যে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তবে ২৯ তারিখেই আবার এখানে আকাশ পরিষ্কার হয়ে রোদের সম্ভাবনা আছে।
এছাড়া দেশের অন্যত্র বৃষ্টির সম্ভাবনা নেই ইনশাআল্লাহ।
ধন্যবাদ, Bangladesh Weather Observation Team (BWOT)
Update: 27 Jan 2026, 6:25pm BST
আপনার লোকেশন অনুযায়ী পূর্বাভাস দেখুন এখানে
Advertisements
