
১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিনের আবহাওয়ার পূর্বাভাস (সারাদেশ):
নির্বাচনের দিন সারাদেশের আবহাওয়া মোটামুটি অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার বা আংশিক মেঘমুক্ত থাকতে পারে। পূর্ববর্তী রাতের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হতে পারে।
তবে মধ্যরাত ও ভোরের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে হালকা শীতল আবহাওয়া থাকতে পারে। যেখানে রাতের তাপমাত্রা ১২–১৪°সে এর মধ্যে থাকতে পারে। শ্রীমঙ্গল অঞ্চলে তাপমাত্রা তুলনামূলক কম থেকে ১১–১৩°সে এর মধ্যে থাকতে পারে। দিনের বেলা সারা দেশেই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আরামদায়ক থেকে কোথাও কোথাও হালকা উষ্ণ অনুভূতি দিতে পারে।
বিভাগ অনুযায়ী আবহাওয়ার পূর্বাভাসে:
✅ ঢাকা বিভাগ: ভোরে হালকা শীতল আবহাওয়া থাকলেও দিনের বেলা পরিষ্কার আকাশের কারণে তাপমাত্রা ২৭–২৯°সে পর্যন্ত উঠতে পারে। ভোটগ্রহণের সময় আবহাওয়া সাধারণত আরামদায়ক থাকবে। তবে দুপুরের রোদে হালকা গরম অনুভূতি দিতে পারে।
✅ চট্টগ্রাম বিভাগ: রাতের তাপমাত্রা তুলনামূলক বেশি (১৫–১৮°সে)। দিনে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ও তাপমাত্রা ২৮–৩১°সে এর মধ্যে থাকতে পারে। ভোটগ্রহণের সময় আবহাওয়া সাধারণত আরামদায়ক থাকবে। উপকূলীয় এলাকায় আবহাওয়া স্বস্তিদায়ক থাকবে। তবে দুপুরের রোদে হালকা গরম অনুভূতি দিতে পারে।
✅ রাজশাহী বিভাগ: ভোরে শীতল অনুভূতি থাকতে পারে, রাতের তাপমাত্রা ১২–১৩°সে। দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ২৭–২৯°সে হতে পারে। ভোটগ্রহণের সময় আবহাওয়া সাধারণত আরামদায়ক থাকবে। তবে দুপুরের রোদে কিছুটা উষ্ণ অনুভূতি দিতে পারে।
✅ রংপুর বিভাগ: দেশের মধ্যে তুলনামূলক বেশি শীতল অঞ্চল। রাতের তাপমাত্রা ১১–১৩°সে এবং ভোরে হালকা কুয়াশা থাকতে পারে। দিনে তাপমাত্রা ২৬–২৮°সে এর মধ্যে থাকতে পারে। ভোটগ্রহণের সময় আবহাওয়া সাধারণত আরামদায়ক থাকবে। তবে দুপুরের রোদে কিছুটা উষ্ণ অনুভূতি দিতে পারে।
✅ ময়মনসিংহ বিভাগ: ভোরে হালকা শীতলতা থাকলেও দিনের বেলা আবহাওয়া আরামদায়ক থাকবে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৩-১৪°সে এর মধ্যে থাকতে পারে। এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭–২৯°সে এর মধ্যে। ভোটগ্রহণের সময় আবহাওয়া সাধারণত আরামদায়ক থাকবে। তবে দুপুরের রোদে কিছুটা উষ্ণ অনুভূতি দিতে পারে।
✅ সিলেট বিভাগ: শ্রীমঙ্গলসহ কিছু এলাকায় রাতের তাপমাত্রা ১১–১৩°সে থাকতে পারে। ভোরে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। দিনে আবহাওয়া স্বস্তিদায়ক থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮–৩০°সে এর মধ্যে থাকতে পারে। ভোটগ্রহণের সময় আবহাওয়া সাধারণত আরামদায়ক থাকবে। তবে দুপুরের রোদে কিছুটা উষ্ণ অনুভূতি দিতে পারে।
✅ খুলনা বিভাগ: যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, কুষ্টিয়া ও নড়াইল অঞ্চলে রাতের তাপমাত্রা ১২–১৪°সে থাকতে পারে, অন্যত্র ১৪-১৫°সে। দিনে তাপমাত্রা ২৮–২৯°সে উঠে দুপুরের রোদে কিছুটা উষ্ণ অনুভূতি দিতে পারে। অর্থাৎ, ভোটগ্রহণের সময় আবহাওয়া সাধারণত আরামদায়ক থাকবে।
✅ বরিশাল বিভাগ: রাতের তাপমাত্রা ১৩–১৫°সে। যাদিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ২৭–২৯°সে পর্যন্ত উঠতে পারে এবং আবহাওয়া মোটামুটি আরামদায়ক থাকবে। অর্থাৎ, ভোটগ্রহণের সময় আবহাওয়া সাধারণত আরামদায়ক থাকবে। তবে দুপুরের রোদে কিছুটা উষ্ণ অনুভূতি দিতে পারে।।
=> সার্বিকভাবে নির্বাচন দিবসে আবহাওয়া অনুকূলে থাকার সম্ভাবনা রয়েছে। ভোরে কিছু এলাকায় হালকা শীত থাকলেও দিনের বেলা ভোটারদের জন্য আবহাওয়া স্বস্তিদায়ক থাকতে পারে। <=
ধন্যবাদ, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিঃ
Advertisements
