Advertisements


পবিত্র রমজানের বাকি দিনগুলোতে বৃষ্টি ও তাপপ্রবাহ

রমজান মাসের আবহাওয়া

পবিত্র রমজানের বাকি দিনগুলোতে বৃষ্টি ও তাপপ্রবাহ উভয়ই হতেপারে ভিন্ন ভিন্ন সময়ে।

ইতোমধ্যে আমরা পহেলা রমজান পার করেছি। প্রথম রোজায় আবহাওয়া ছিলো বেশ আরামদায়ক। তবে কিছু কিছু এলাকায় আংশিক মেঘলাও ছিলো বটে। রাতের তাপমাত্রা বেশিরভাগ এলাকায় ছিলো হালকা ঠান্ডা ও আরামদায়ক। তাহলে রমজানের বাকি দিন গুলোতে কেমন আবহাওয়া থাকবে চলুন জেনে নেওয়া যাক।

রহমতের ১০ দিন : প্রথম ১০ রোজা (২৮ ফেব্রুয়ারি পর্যন্ত)

আকাশ: রহমতের ১০ দিনে আবহাওয়া থাকতে পারে আরামদায়ক ও আংশিক থেকে মূলত মেঘলা। তবে আকাশ সারাদিন মেঘলা না থেকে বেশিরভাগ এলাকায় প্রতিদিন রোদও হতে পারে।

বৃষ্টি : ২-৪ রমজান (২০-২২ ফেব্রুয়ারি) রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় ও দেশের অন্যত্র ২/১ জায়গায় ছিটেফোঁটা সামান্য কিছু বৃষ্টি হতে পারে। এরপর ৫-৬ রমজান (২৩-২৪ ফেব্রুয়ারি) খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের ২/১ জায়গায় কিছুটা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। বাকি সময় স্বাভাবিক।

তাপমাত্রা: দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এসময়। তাই সামগ্রিকভাবে আরামদায়ক তাপমাত্রা থাকতে পারে রহমতের পুরো ১০ দিনেই।


মাগফিরাতের ১০ দিন : মধ্যবর্তী ১০ রোজা (১-১০ মার্চ)

আকাশ: মাগফিরাতের ১০ দিনে আবহাওয়া মোটামুটি আরামদায়ক ও আংশিক মেঘলা থাকতে পারে। বেশিরভাগ এলাকায় প্রতিদিন বেশ কড়া রোদ হতে পারে।

বৃষ্টি : মাগফিরাতের ১০দিনে দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায়নি। যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল তাই পরবর্তীতে পাওয়া গেলে জানানো হবে।

তাপমাত্রা: দিনের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেতে পারে এসময়। তাই সামগ্রিকভাবে রাতে আরামদায়ক তাপমাত্রা থাকলেও দিনে উষ্ণতা বাড়তে পারে এবং মাগফিরাত এর শেষ দিকে বেশ গরম অনুভূতি শুরু হতে পারে।

নাজাতের ১০ দিন : শেষ ১০ রোজা (১১-২০ মার্চ)

আকাশ: নাজাতের ১০ দিন শুরু হতে পারে মোটামুটি উষ্ণ ও শুষ্ক আবহাওয়া দিয়ে। তবে শেষ দিকে আংশিক থেকে মূলত মেঘলা আকাশ আশা করা যায়। বেশিরভাগ এলাকায় শুরুতে প্রতিদিন বেশ কড়া রোদ হতে পারে। তবে শেষ দিকে রোদের পরিমাণ কমে আসতে পারে মেঘের আনাগোনার কারণে।

বৃষ্টি : নাজাতের ১০দিনে শুরুতে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও শেষ দিকে বৃষ্টি/বৃষ্টি বলয়ের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী কোথায় কেমন বৃষ্টি হতে পারে তা কাছাকাছি সময়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

তাপমাত্রা: নাজাতের শুরুতেই দিনের তাপমাত্রা বেশ বৃদ্ধি পেতে পারে ও মৃদু তাপ প্রবাহ সৃষ্টি হতে পারে কোথাও কোথাও [বিশেষ করে দক্ষিণাঞ্চলে]। ও রাতের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেতে পারে এসময়। তাই সামগ্রিকভাবে রাতে কিছুটা আরামদায়ক তাপমাত্রা থাকলেও দিনের তাপমাত্রা বেশ অস্বস্তিকর হয়ে উঠতে পারে। তবে নাজাতের ১০ দিনের শেষ দিকে বৃষ্টি হলে তা তাপমাত্রা বেশ কমিয়ে দিতে পারে।

নোট: আবহাওয়া নিয়মিত পরিবর্তনশীল। তাই এই পূর্বাভাস যেকোনো সময় আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন হতে পারে। তাই, নির্ভূল আপডেট এর জন্য আপনারা লেটেস্ট আপডেট গুলো অনুসরণ করুন।

নোট : এটি কোন অফিসিয়াল পূর্বাভাস নয়। আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল যেকোনো পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রদান করে থাকেন। তাই যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অফিসিয়াল পূর্বাভাস অনুসরণ করুন।

ধন্যবাদ, Bangladesh Weather Observation Team (BWOT).

Advertisements


Advertisements