
মাসিক আবহাওয়া বার্তা, মার্চ মাস ২০২৫। কেমন থাকতে পারে মার্চ ২০২৫ এর আবহাওয়া?
আসুন একনজরে দেখেনেই কেমন থাকতে পারে চলতি মাসে দেশের আবহাওয়া পরিস্থিতি।
সারসংক্ষেপ! চলতি মাসে দেশের পশ্চিমাঞ্চলে স্বাভাবিক অপেক্ষা অনেক কম বৃষ্টির সম্ভাবনা আছে।
মার্চের ১১ তারিখ হতে শুধুমাত্র সিলেট বিভাগের কিছু এলাকায় ভৌগলিক কারনে নিয়মিত বৃষ্টির সম্ভাবনা আছে কিছুটা।
এই মাসে কোন শৈত্যপ্রবাহ নেই, তবে মার্চের মাঝামাঝি হতে একটি মৃদু তাপপ্রবাহ দেশে আসতে পারে।
চলতি মাসের ৩য়/চতুর্থ সপ্তাহে দেশের বেশ কিছু এলাকায় একটি বৃষ্টি বলয় আঘাত করতে পারে।
চলতি মাসে সাগরে কোন শক্তিশালী সিস্টেম তৈরি হবার সম্ভাবনা নেই আল্লাহ চাইলে।
প্রথম সপ্তাহ! ১ টু ৮ ই মার্চ, কেমন থাকতে পারে আবহাওয়া?
আকাশ : এই সপ্তাহে সারাদেশের আকাশ প্রায় পরিস্কার থাকতে পারে, শুধুমাত্র দেশের দু এক স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
বৃষ্টি : এই সপ্তাহে দেশের উপর বৃষ্টির সম্ভাবনা কম বা প্রায় নেই।
বজ্রপাত : নেই
কালবৈশাখী : নেই
সাগর : নিরাপদ থাকবে
সিস্টেম : নেই
তাপপ্রবাহ : নেই
শিলাবৃষ্টি : নেই
বন্যা : নেই
গ্রহন : নেই
রোদ : প্রতিদিন গড়ে ৬ থেকে ৮ ঘন্টা করে উজ্জ্বল সূর্যের আলো পাওয়া যেতে পারে।
বৃষ্টি বলয় : নেই
সপ্তাহ শেষে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে দেশের পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকায়।
দ্বিতীয় সপ্তাহ! ৯ টু ১৬ ই মার্চ ২০২৫। কেমন থাকতে পারে আবহাওয়া?
আকাশ : এই সপ্তাহে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে, তবে ১০ তারিখের পর হতে সিলেট বিভাগের আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে। যা পরবর্তীতে দেশের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে।
বৃষ্টিপাত : এই সপ্তাহের শেষ দিকে দেশের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে যা শক্তিমত্তার সাপেক্ষে আংশিক বৃষ্টি বলয় নামকরণ করা হলেও হতে পারে। ১০ বা ১১ ই মার্চ হতে সিলেট বিভাগের কিছু এলাকায় স্থানিয়ভাবে নিয়মিত বৃষ্টিপাত শুরু হতে পারে।
বজ্রপাত : আছে, বৃষ্টি যুক্ত এলাকায়
কালবৈশাখী : আছে, বৃষ্টি যুক্ত এলাকায়
সাগর : নিরাপদ থাকবে ইনশাআল্লাহ
সিস্টেম : নেই
তাপপ্রবাহ : আসছে ১৪ ই মার্চ হতে, মৃদু তাপপ্রবাহ।
শিলাবৃষ্টি : সিলেট বিভাগসহ বৃষ্টি যুক্ত কিছু এলাকায় সম্ভাবনা আছে।
বন্যা : নেই
গ্রহন : ১৪ ই মার্চ একটি চন্দ্রগ্রহণ আছে। বাংলাদেশ থেকে দেখা যাবে না।
রোদ : প্রতিদিন গড়ে ৬ থেকে ৮ ঘন্টা করে উজ্জ্বল সূর্যের আলো পাওয়া যাবে ইনশাআল্লাহ।
বৃষ্টি বলয় : সারাদেশ ব্যাপী কোন বৃষ্টি বলয় নেই। তবে আংশিক বৃষ্টি বলয়ের আশঙ্কা থেকেই যায়।
এই সপ্তাহ হতে দেশের গড় তাপমাত্রা বেশ বৃদ্ধি পেতে শুরু করতে পারে।
তৃতীয় সপ্তাহ : ১৭ টু ২৪ শে মার্চ ২০২৫। কেমন থাকতে পারে আবহাওয়া?
আকাশ : এই সপ্তাহে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।
বৃষ্টি : এই সপ্তাহে সিলেট বিভাগ সহ রাজশাহী, রংপুর ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু এক স্থানে দমকা হাওয়া সহ কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে ও দেশের দু এক স্থানে আকস্মিকভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে,
এই সপ্তাহে সিলেট বিভাগে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা আছে।
বজ্রপাত : আছে বৃষ্টি যুক্ত এলাকায়
কালবৈশাখী : আছে বৃষ্টি যুক্ত এলাকায়
সাগর : নিরাপদ থাকবে ইনশাআল্লাহ
সিস্টেম : দক্ষিণ বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত বা লঘুচাপ সৃষ্টি হতে পারে
তাপপ্রবাহ : মৃদু
শিলাবৃষ্টি : আছে বৃষ্টিবাহী এলাকায় বিশেষ করে সিলেট ও এর পার্শ্ববর্তী কিছু এলাকায়।
বন্যা : নেই
গ্রহন : নেই
রোদ : প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ ঘন্টা করে উজ্জ্বল সূর্যের আলো পাওয়া যাবে।
বৃষ্টি বলয় : এই সপ্তাহে সারাদেশ ব্যপি কোন রেইন ইভেন্ট নেই। তবে আংশিক বৃষ্টি বলয় হলেও হতে পারে যা অনিশ্চিত।
চতুর্থ সপ্তাহ : ২৫ টু ৩১ শে মার্চ ২০২৫। কেমন থাকতে পারে এই সপ্তাহের আবহাওয়া?
আকাশ : এই সপ্তাহে দেশের আকাশ অনেক এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।
বৃষ্টি : এই সপ্তাহে দেশের কতিপয় এলাকায় কালবৈশাখী সহ লোকাল বজ্রঝড় হবার সম্ভাবনা আছে, বিশেষ করে দেশের মধ্য অঞ্চলে।
বজ্রপাত : তীব্র, বৃষ্টি যুক্ত এলাকায়
কালবৈশাখী : আছে
সাগর : নিরাপদ থাকবে, তবে স্থানীয়ভাবে কালবৈশাখী ঝড়ের কারনে মাঝেমধ্যে কিছুটা উত্তাল থাকতে পারে।
সিস্টেম : নেই
তাপপ্রবাহ : মৃদু তাপ প্রবাহের সম্ভাবনা
শিলাবৃষ্টি : আছে, বৃষ্টিবাহী কিছু এলাকায়
বন্যা : নেই
গ্রহন : ২৯ শে মার্চ আংশিক সূর্যগ্রহণ আছে, তবে তা এ দেশ হতে দেখা যাবেনা।
রোদ : প্রতিদিন গড়ে ৪ থেকে ৭ ঘন্টা করে উজ্জ্বল সূর্যের আলো পাওয়া যাবে।
বৃষ্টি বলয় : নেই। (পরিবর্তন যোগ্য)
এখানে দেওয়া পূর্বাভাস টি কিছুটা পরিবর্তন হতে পারে প্রাকৃতিক কারনে, সুতরাং সবচেয়ে একুরেট আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা নিয়মিত আমাদের সাথে থাকুন।
এই গবেষণার উৎস সমূহ : বিভিন্ন ক্লাইমেট মডেল, গাণিতিক আবহাওয়া মডেল, MJO, Atmospheric Waves, SST, IOD, ENSO etc.
নোট : সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবশ্যই দেশের সরকারি আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাস গুলো মেনে চলবেন ও যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার জন্য তাদের পূর্বাভাস দেখে সিদ্ধান্ত নিবেন।
আবহাওয়া তথ্য সূত্র : BWOT Weather
আপডেট : ২ রা মার্চ ২০২৫, রাত ১০ টা
Bangladesh Weather Observation Team Ltd.
Advertisements
