Advertisements


সাপ্তাহিক আবহাওয়ার পূর্বাভাস । ৫ থেকে ১২ই মার্চ পর্যন্ত

সাপ্তাহিক আবহাওয়ার পূর্বাভাস । ৫ থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত

সাপ্তাহিক আবহাওয়ার পূর্বাভাস । সময়সীমা : ৫ই মার্চ হতে ১২ই মার্চ পর্যন্ত।

আকাশ : এই সপ্তাহের শুরুর দিকে (৫-৯ মার্চ) দেশের আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। তবে ১০ তারিখের পরে আকাশ মূলত মেঘলা হয়ে যেতে পারে।

বৃষ্টি : ৯ তারিখ পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে ১০ তারিখ হতে দেশের দুই এক স্থানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এবং ১১-১২ তারিখে তার এলাকা সংখ্যা বাড়তে পারে।

বৃষ্টিবলয় : এই সপ্তাহে বৃষ্টি বলয়ের সম্ভাবনা মোটামুটি কম। তবে শেষ দিকে ১১/১২ তারিখের আশেপাশের বৃষ্টির সম্ভাবনাটি বৃষ্টি বলয় এ পরিণত হলেও হতে পারে।

তাপমাত্রাঃ এই সপ্তাহে দেশের সার্বিক তাপমাত্রা ১-২°সে বাড়তে পারে। এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রার মান বৃদ্ধি পেয়ে দক্ষিণ অঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা ৩৬°সে+ হয়ে যেতে পারে।


শৈত্যপ্রবাহ : এই সপ্তাহে দেশের কোথাও শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই।
কুয়াশা বেল্টঃ এই সপ্তাহেই মূলত খুলনা ও বরিশাল বিভাগে সকালের দিকে কুয়াশা বেল্টের সম্ভাবনা আছে। এ ছাড়া অন্যত্র কুয়াশা বেল্টের সম্ভাবনা কম।

এই সপ্তাহে কুয়াশা কেমন থাকতে পারে?

কুয়াশাঃ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা করতে পারে। এবং দক্ষিণাঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে।

বজ্রপাত: ১০ তারিখের পর বিক্ষিপ্ত বৃষ্টির সাথে বজ্রপাতের প্রণতা থাকতে পারে।
বন্যা : নেই
শুষ্ক আবহাওয়া : আপাতত ৯ তারিখ পর্যন্ত দেশে শষ্ক আবহাওয়া চলতে পারে।

দিনের আকাশে উজ্বল সূর্যের কিরণ : পুরো সপ্তাহ জুড়ে স্থানভেদে ৮ থেকে ১০ ঘন্টা করে রোদ পাওয়া যেতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে রোদের পরিমাণ কমে আসতে পারে।

সিস্টেম : চলতি সপ্তাহে দক্ষিণ বঙ্গোপসাগরে কোন নিম্নচাপ / লঘুচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই।
সাগর : এই সপ্তাহের শেষদিকে দক্ষিণ-পশ্চিমা বাতাসের কারণে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সামান্য উত্তাল হতে পারে।

ধন্যবাদ : ©Bangladesh Weather Observation Team Ltd.

Advertisements


Advertisements