
আগামী ১ সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস । ৩ নভেম্বর- ৯ই নভেম্বর পর্যন্ত।
আকাশ : এই সময়ের ভেতরে দেশের বেশ কিছু এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বিশেষ করে সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশে সপ্তাহ জুড়েই মেঘের আনাগোনা থাকতে পারে। অপরদিকে আগামী ৫ ই নভেম্বর থেকে রাজশাহী ও রংপুর বিভাগের আকাশ অনেকটা পরিস্কার হয়ে যেতে পারে। তবে ৫ তারিখ থেকে চট্টগ্রাম বিভাগের আকাশ অনেকটা মেঘলা থাকতে পারে।
বৃষ্টি : এই সপ্তাহে ৫ ,৬, ও ৭ ই নভেম্বর চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় এবং বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের দু এক স্থানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ও দেশের বাকি এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম ও হলেও ছিটেফোঁটা।
বজ্রপাত : এই সপ্তাহে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রপাত এর আশঙ্কা আছে।
তাপমাত্রা : চলতি সপ্তাহে দেশের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে ও দিনে কিছুটা গরম ও রাতে আরামদায়ক হালকা শীতল আবহাওয়া থাকতে পারে।
ঝড় : চলতি সপ্তাহে দেশের ঝড়ের সম্ভাবনা কম।
তাপপ্রবাহ : নেই
শৈত্যপ্রবাহ : নেই
বৃষ্টি বলয়, চলতি সপ্তাহে দেশের দিকে বৃষ্টি বলয় আসার সম্ভাবনা কম, তবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সপ্তাহে।
কুয়াশা ও কোন দূর্যোগের সম্ভাবনা আছে কি?
কুয়াশা : আগামী ৪ ই নভেম্বর থেকে উত্তর অঞ্চলে রাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বিশেষ করে নদী অববাহিকায়।
দূর্যোগপূর্ণ আবহাওয়া : চলতি সপ্তাহে দেশের দিকে বড় ধরনের কোন দূর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম বিভাগে ৫-৭ তারিখ বৃষ্টিপাতের কারনে তূলনামূলক বিরুপ আবহাওয়া থাকতে পারে।
নোট : এটি একটি সাপ্তাহিক আবহাওয়ার একটা ধারনা মাত্র, প্রাকৃতিক কারনে এই পূর্বাভাস টি কিছুটা পরিবর্তন হতে পারে।
তাই আপনারা নিয়মিত আমাদের আপডেট গুলো ফলো করবেন।
Thanks : BWOT
Advertisements
