
স্বল্প মেয়াদী বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সতর্কবার্তা
আজ বিকাল থেকে রাতের মধ্যে দেশের অল্প কিছু স্থানে বিক্ষিপ্ত ভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। এরমধ্যে উল্লেখযোগ্য জেলা গুলো হলো: নাটোর রাজশাহী ,পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ নরসিংদী, ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও এর পার্শ্ববর্তী জেলা সমূহের দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে কিছু বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া অন্যত্র বরিশাল ও চট্টগ্রাম বিভাগের খুবই নগণ্য কিছু স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টির কিছু সম্ভাবনা আছে।
বৃষ্টিপাতের এলাকার সংখ্যা মোট জেলার আয়তনের তুলনায় খুবই অল্প স্থানে হওয়ায় আলাদা করে লোকেশন উল্লেখ করে আপডেট করা কঠিন। তবে কিশোরগঞ্জ পাবনা গাজীপুর ময়মনসিংহ হবিগঞ্জ মৌলভীবাজার ও সিরাজগঞ্জ জেলায় অপেক্ষাকৃত কিছুটা বেশি সংখ্যক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। এ ব্যাপারে প্রিমিয়াম ইউজারদের লোকেশন অনুযায়ী সম্ভাব্য এলাকায় এলার্ট পাঠানো হবে।
নোটঃ উল্লেখিত এলাকা সমূহের মধ্যে কয়েকটি জেলায় টোটালি বৃষ্টিপাত নাও হতে পারে অথবা সল্প স্থায়ীভাবে খুব জোরে বৃষ্টি হতে পারে। এছাড়া এর বাইরেও অন্যান্য কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হলে তা পরবর্তীতে আপডেট করা হবে।
Advertisements
