
চাঁদ ছিল, কিন্তু দেখা যায়নি! রহস্যটা কী?
গতদিন ১৮ই মার্চ ২০২৬, সূর্যাস্তের আগেই চন্দ্র অস্ত গেছে। তাই সূর্যাস্তের পর দিগন্ত রেখার উপরে চাঁদ দেখা অসম্ভব। তবে মজার ব্যাপার হলো, প্রতিদিনই আকাশে চাঁদ থাকে কিন্তু তার অন্ধকার অংশ পৃথিবীর দিকে এবং সূর্যের তীব্র আলোর কারণে তা দৃশ্যমান থাকেনা।
কিন্তু নতুন চাঁদের হিসাব “”কনজাংশন” এর আগে গানিতিক ভাবেও ধরা হয়না। আকাশে চাঁদ থাকলেও “কনজাংশন” এর আগের চাঁদ আগের মাসের ও পরের চাঁদ পরের মাসের হিসেবে গানিতিকভাবে হিসাব করা হয়।
কেউ চাঁদ দেখেছে বললেও কেন তা ভুল হতে পারে?
সুতরাং, গতকাল কেউ আকাশে চাঁদ দেখার ঘোষণা দিলেও (যদিও অসম্ভব) তা হবে গত মাসের চাঁদ। এই চাঁদ অবশ্যই সূর্যাস্তের আগে দেখতে হবে। এই হিসেবে আজ কেউ ঈদ পালন করলে গানিতিক ভাবেও রমজান/চন্দ্র মাসের শেষ দিন ইদ পালন করছে। আজ বাংলাদেশ সময় সকাল ৭:২৩ মিনিটে চাঁদ সূর্য ও পৃথিবীর “কনজাংশন” হয়েছে৷ সুতরাং নতুন মাসের চাঁদ, এরপর যেদিন দৃশ্যমান হবে তার পরের দিন ঈদ।
আজ বাংলাদেশের আকাশে এত কম সময়ের চাঁদ দেখার সূযোগ নেই বললেই চলে, তবুও ২৯ রমজানে চাঁদ খুজতে হয় তাই চেষ্টা করতে পারেন। তবে আগামীকাল বেশ স্পষ্ট দেখা যাবে, আকাশ পরিষ্কার থাকলে। তাই পরশু বাংলাদেশে ঈদের সম্ভাবনা প্রবল।
Advertisements
