
ধেঁয়ে আসছে দেশের দিকে প্রায় পূর্ণাঙ্গ মাঝারি বৃষ্টি বলয় “গর্জন”
নোট : এটি একটি প্রায় পূর্ণাঙ্গ মাঝারি বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে দেশের অধিকাংশ এলাকাতেই বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি বলয়ে দেশের প্রায় ৬০-৮০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। এটি চলতি বছরের ৩য় বৃষ্টি বলয়। মূল বৃষ্টিবলয় ৭ তারিখ থেকে বলা হলেও এর কার্যকারিতা কিছু অঞ্চলে আজ (৬ তারিখ) রাত থেকেই শুরু হয়ে যেতে পারে।
সর্বাধিক সক্রিয়ঃ সিলেট , খুলনা ও বরিশাল বিভাগ
মাঝারি সক্রিয় : ঢাকা, ময়মনসিংহ, রংপুর, ও চট্টগ্রাম বিভাগ।
কম সক্রিয় : রাজশাহী বিভাগের কিছু অংশ।
নাম : বৃষ্টি বলয় “গর্জন”
টাইপ : প্রায় পূর্ণাঙ্গ মাঝারি বৃষ্টি বলয়।
বৃষ্টিবলয় গর্জনের কভারেজ ও সক্রিয়তা
কাভারেজ : দেশের প্রায় ৬০-৮০ শতাংশ এলাকা।
ধরন : প্রাক মৌসূমী বৃষ্টি বলয়
সময়কাল : ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত
সর্বোচ্চ সক্রিয়: ৮-৯ এপ্রিল ২০২৬
শিলাবৃষ্টি : আছে, বিক্ষিপ্তভাবে
কালবৈশাখী : আছে
বজ্রপাত : মাঝারি থেকে তীব্র
বন্যা : সম্ভাবনা কম
একটানা বর্ষন : সম্ভাবনা কম।
সিস্টেম : সম্ভাবনা কম।
ঝড় : এই বৃষ্টি বলয়ে দেশের উপর বেশ কয়েকটি ৬০-৮০ কিমি/ঘন্টা বেগে কালবৈশাখী ঝড় হতে পারে।
সাগর : উত্তর বঙ্গোপসাগর সামান্য উত্তাল হতে পারে।
পাহাড় ধসঃ সম্ভাবনা কম
বৃষ্টিবলয় গর্জনের আরো বিস্তারিত
নোট : বৃষ্টিবলয় ” গর্জন” চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে। ও অধিক সক্রিয় এলাকায় অনেক সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বলয় ” গর্জন”এ অধিকাংশ বৃষ্টিপাত হতেপারে খন্ডকালীন ও হালকা থেকে মাঝারি প্রকৃতির।
*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ২০-২৫% এলাকায় পানি সেচের চাহিদা পুরন হতে পারে।
বৃষ্টিবলয় গর্জন চলাকালীন সময়ে দেশের আবহাওয়া অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে, তবে বৃষ্টি বিরতির সময় অল্প কিছুটা ভ্যপসা গরম পড়তে পারে বৃষ্টিহীন কোন কোন এলাকায়। “গর্জন” চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি কম পাওয়া যেতে পারে।
মেঘের অভিমুখ: বেশিরভাগ মেঘের গতিপথ দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকে হতে পারে। এবং মাঝে মাঝে এলোমেলো গতিবিধি পর্যবেক্ষণ করা যেতে পারে।
বৃষ্টিবলয় গর্জনের বিভাগ ভিত্তিক বৃষ্টিপাতের সম্ভাব্য পরিমান
আসুন একনজরে দেখেনেই বৃষ্টি বলয় গর্জন চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। ও বৃষ্টি বলয়ের ৪ দিনে কোন বিভাগে গড়ে কত দিন বৃষ্টির সম্ভাবনা আছে।
ঢাকা ২০-২৫ মিলিমিটার, প্রায় ২ দিনে
খুলনা ২৫-৩৫ মিলিমিটার, প্রায় ৩ দিনে
বরিশাল ২৫-৩৫ মিলিমিটার , প্রায় ৩ দিনে
সিলেট ৪০-৬০ মিলিমিটার, প্রায় ৩ দিনে
ময়মনসিংহ ২৫-৩৫ মিলিমিটার , প্রায় ২/৩ দিনে
রাজশাহী ১০-২০ মিলিমিটার, প্রায় ১/২ দিনে
রংপুর ২০-২৫ মিলিমিটার, প্রায় ২ দিনে
চট্টগ্রাম ২০-৩০ মিলিমিটার, প্রায় ২ দিনে
বৃষ্টিবলয় গর্জনের জেলা ভিত্তিক বৃষ্টিপাতের সম্ভাব্য পরিমান
আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় গর্জন চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।
জেলার নাম। বৃষ্টির পরিমান (মিমি)
বরিশাল বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বরিশাল ৩০
ভোলা উত্তর ২৫
ভোলা দক্ষিণ ২০
বরগুনা ২০
ঝালকাঠি ৩০
পটুয়াখালী উত্তর ২২
পটুয়াখালী দক্ষিণ ১৫
পিরোজপুর উত্তর ৩০
পিরোজপুর দক্ষিণ ২৫
চট্টগ্রাম বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বান্দরবান উত্তর ১৫
বান্দরবান দক্ষিণ ৮
ব্রাহ্মণবাড়িয়া ৩০
চাঁদপুর ২৫
চট্টগ্রাম উত্তর ২৫
চট্টগ্রাম দক্ষিণ ১৫
কুমিল্লা উত্তর ২৫
কুমিল্লা দক্ষিণ ২৫
কক্সবাজার উত্তর ১৫
কক্সবাজার দক্ষিণ ৮
সন্দ্বীপ ১৫
ফেনী ২৫
খাগড়াছড়ি উত্তর ২৫
খাগড়াছড়ি দক্ষিণ ৩০
লক্ষ্মীপুর ২০
নোয়াখালী উত্তর ২৫
নোয়াখালী দক্ষিণ ২০
রাঙ্গামাটি উত্তর ২০
রাঙ্গামাটি দক্ষিণ ২০
ঢাকা বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
ঢাকা ২০
ফরিদপুর ২০
গাজীপুর ২০
গোপালগঞ্জ ২৫
কিশোরগঞ্জ ৩৫
মাদারীপুর ২৫
মানিকগঞ্জ ২০
মুন্সিগঞ্জ ২০
নারায়ণগঞ্জ ২০
নরসিংদী ২৫
রাজবাড়ী ২০
শরীয়তপুর ২৫
টাঙ্গাইল ২০
ময়মনসিংহ বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
জামালপুর ২৫
ময়মনসিংহ উত্তর ৩০
ময়মনসিংহ দক্ষিণ ২০
নেত্রকোনা ৪০
শেরপুর ২৫
খুলনা বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বাগেরহাট উত্তর ৩০
বাগেরহাট দক্ষিণ ২৫
চুয়াডাঙ্গা ২৫
যশোর ২৫
ঝিনাইদহ ২৫
খুলনা উত্তর ৩৫
খুলনা দক্ষিণ ৩০
কুষ্টিয়া ২৫
মাগুরা ২৫
মেহেরপুর ২৫
নড়াইল ১৮
সাতক্ষীরা উত্তর ২৫
সাতক্ষীরা দক্ষিণ ৩০
রাজশাহী বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বগুড়া ২০
জয়পুরহাট ১৫
নওগাঁ ১০
নাটোর ১৫
চাঁপাইনবাবগঞ্জ ১৫
পাবনা ২০
রাজশাহী ২০
সিরাজগঞ্জ ১৫
রংপুর বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
দিনাজপুর ১৫
গাইবান্ধা ২০
কুড়িগ্রাম ৩০
লালমনিরহাট ২৫
নীলফামারী ২৫
পঞ্চগড় ২২
রংপুর ২৫
ঠাকুরগাঁও ১৫
সিলেট বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
হবিগঞ্জ ৪০
মৌলভীবাজার ৫০
সুনামগঞ্জ ৪৫
সিলেট ৬৫
পার্শ্ববর্তী অঞ্চল (ভারত)
পশ্চিমবঙ্গ
===========
উত্তর ২৪ পরগনা – ৩০
দক্ষিণ ২৪ পরগনা – ৪০
দক্ষিণ মধ্য বঙ্গ – ৩০
কলকাতা – ৩০
দিঘা – ২০
মেদিনীপুর – ২৫
বাঁকুড়া – ২৫
পুরুলিয়া – ২০
বর্ধমান – ২৫
আসানসোল – ২৫
বহরমপুর – ২০
মালদা – ১০
রায়গঞ্জ – ১০
ইসলামপুর – ২০
শিলিগুড়ি – ২৫
দার্জিলিং – ৩৫
জলপাইগুড়ি – ৩০
কোচবিহার – ৪৫
ওডিশা
===========
উত্তর ওডিশা – ২০
পূর্ব-মধ্য ওডিশা – ১৮
ঝাড়খণ্ড
===========
উত্তর ঝাড়খণ্ড – ৫
দক্ষিণ ঝাড়খণ্ড – ১৫
জামশেদপুর – ২৫
রাঁচি – ১৫
দুমকা – ১৫
বিহার
===========
দক্ষিণ বিহার – ২
পূর্ব বিহার – ১০
উত্তর বিহার – ১০
আসাম
===========
পশ্চিম আসাম – ৪৫
পশ্চিম-মধ্য আসাম – ২৫
দক্ষিণ আসাম –৬৫
মেঘালয়
===========
মধ্য মেঘালয় – ৩০
চেরাপুঞ্জি – ৮০
অন্যান্য
============
দক্ষিণ-পশ্চিম অরুণাচল – ৪০
মধ্য ত্রিপুরা – ৩০
ত্রিপুরা-মিজোরাম সীমান্ত – ৩০
মধ্য মণিপুর – ৩৫
মধ্য নাগাল্যান্ড – ২৫
উত্তর মিজোরাম – ২৫
দক্ষিণ মিজোরাম – ২০
—————————
বৃষ্টিবলয় গর্জনের পূর্বাভাসে যা বিবেচনায় রাখতে হবে:
*এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে।
নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় গর্জন এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতেপারে।
পূর্বাভাস তৈরি : Bangladesh Weather Observation Team Ltd. (BWOT)
[Copyright : বাংলাদেশে BWOT একমাত্র আবহাওয়া সংস্থা যারা বৃষ্টি বলয় নামকরন করে বৃষ্টিবলয়ের পূর্বাভাস করার প্রচলন করে। তাই BWOT ব্যাতিত আর কেউ বৃষ্টি বলয় নামকরণ করে পূর্বাভাস করে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন]
*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
এবং এই পূর্বাভাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন, অথবা তাদের পূর্বাভাস অনুসরণ করুন।
ধন্যবাদ : Bangladesh Weather Observation Team Ltd.
আপডেট : ৬ এপ্রিল ২০২৬, বিকাল ৭ঃ০০টা
Advertisements
