Advertisements


কনকনে শীতের সর্তকতা!!

কনকনে শীতের সর্তকতা

দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে কনকনে শীতের সতর্কতা!

ইতোমধ্যে সারাদেশেই তাপমাত্রা কমার রেশ চোখে পড়েছে। সবাই অনুভব করছেন যে , গত কিছুদিনের তুলনায় আজ তাপমাত্রা অনেকটাই কম। এর মধ্যে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি স্টেশনে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে এসেছে। 

*//পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে রেকর্ড হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা//*

আগামী দুই দিনেও সর্বনিম্ন তাপমাত্রা আরো কিছুটা হ্রাস পেতে পারে। এতে সারাদেশে শীতের অনুভূতি কিছুটা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা প্রায় ১২/১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে। যা সেখানে কনকনে শীতের অনুভূতি দিতে পারে।

আগামী ২ দিনে কোন কোন অঞ্চলে তাপমাত্রা ১৫°সে. এর নিচে থাকতে পারে?

মূলত রংপুর ও রাজশাহী বিভাগের জেলা সমূহের কয়েকটি স্থানের তাপমাত্রা আগামী দুই দিনেও ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এলাকা হলো রাজশাহী নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ নাটোর বগুড়া জয়পুরহাট দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামারী পঞ্চগড় জেলা ও এর পার্শ্ববর্তী এলাকা।


এর পাশাপাশি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা মেহেরপুর ও তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। এতে উক্ত অঞ্চল সমূহ ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামী দুই দিনে কনকনে শীতের অনুভূতি থাকতে পারে।

আরো জানুনঃ
বৃষ্টি বলয় কি? এর ধরন কি কি?
শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সময় করণীয় কি?
ঘূর্ণিঝড় কিভাবে সৃষ্টি হয়?
ঘূর্ণিঝড় এর ক্যাটাগরি সমুহ
ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেতের অর্থ কি?

এরপর কি তাপমাত্রা আর বৃদ্ধি পাবে?

তাপমাত্রা খুব বেশী বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা না থাকলেও আগামী ১৪ তারিখের পরে উষ্ণ বায়ুর প্রবাহের কারণে ও কুয়াশা বেল্টের সম্ভাবনা থাকায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

এতে ১৪ তারিখের পরবর্তী তিন-চার দিন সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে সর্বোচ্চ তাপমাত্রার মান কিছুটা কমে আসতে পারে। এতে রাত্রিকালীন শীতের অনুভূতি সামান্য হ্রাস পেলেও দিনে কিছুটা ঠান্ডা ভাব চলে আসতে পারে।

নভেম্বর মাসের বাকি সময়ে কোন শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই।
ধন্যবাদ, BWOT Ltd.

Advertisements


Advertisements