
দৈনিক আবহাওয়া বার্তা!! ৬ ই এপ্রিল , সোমবার ২০২৬।
২৩ শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, বসন্তকাল। ১৭ ই শাওয়াল ১৪৪৭ হিজরি।
আকাশ : দেশের বেশ কিছু এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ও বিকালে মেঘলা হতে পারে অনেক এলাকায়। তবে রংপুর বিভাগে মেঘের আনাগোনা কম থাকতে পারে।
বৃষ্টি : ৬ ই এপ্রিল খুলনা, বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায়, চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের অল্প কিছু এলাকায় ও দেশের অন্যত্র দু এক স্থানে বিক্ষিপ্তভাবে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে। অধিকাংশ সম্ভাবনা দুপুর, বিকেল ও রাতে।
বৃষ্টি বলয় : রাতে সক্রিয়।
পরবর্তী বৃষ্টি বলয়: ( সম্ভাব্য ৭ টু ১০ ই এপ্রিল)
বজ্রপাত : মাঝারি বজ্রপাত এর আশঙ্কা আছে আক্রান্ত এলাকায়।
শিলাবৃষ্টি : সিলেট বিভাগের অল্প কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা আছে।
কালবৈশাখী ঝড় : ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী হতে পারে, বৃষ্টির সম্ভাব্য এলাকায়।
তাপমাত্রা : দেশের অধিকাংশ এলাকায় রাতে স্বাভাবিক আবহাওয়া থাকতে পারে, দিনে কিছুটা গরম অনুভূতি থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, এছাড়া রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তাপ প্রবাহ : দেশে তাপ প্রবাহ দূর্বল হয়েছে।
কুয়াশা : সম্ভাবনা কম।
দিনের আকাশে সূর্যের কিরণ : স্থানভেদে উতর পশ্চিমাঞ্চলে ৭ থেকে ৮ ঘন্টা করে, বাকি এলাকায় ৪-৬ ঘন্টা করে স্বাভাবিক রোদের সম্ভাবনা আছে।
মেঘের গতিপথ : (যদি থাকে) গড়ে দক্ষিণ পশ্চিম হতে উত্তর পুর্ব দিকে। ও বৃষ্টিবাহী মেঘ উত্তর পশ্চিম হতে দক্ষিণ পূর্ব দিকে।
সাগর : উত্তর বঙ্গোপসাগর ঝড়ের সময় অস্থায়ীভাবে একটু উত্তাল থাকতে পারে (বিশেষ করে বিকাল/রাতে)।
৫ ই এপ্রিল সন্ধ্যা ৬ টা থেকে গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয় সিলেট ৬৪ মিলিমিটার (bmd)
৫ ই এপ্রিল সন্ধ্যা ৬ টা থেকে গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় রাজশাহী ৩৪.৫০° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় সিলেট ১৯.৭০° সেলসিয়াস। (bmd)
সূর্যগ্রহণ : ১২ ই অগাস্ট (পূর্ণগ্রাস সূর্যগ্রহণ) ২০২৬। [বাংলাদেশে দেখা যাবেনা]
চন্দ্রগ্রহণ : ২৮ শে অগাস্ট (আংশিক গ্রহন) ২০২৬। [বাংলাদেশে দেখা যাবেনা]
৬ ই এপ্রিল ঢাকায় সূর্য উঠবে সকাল ৫ টা বেজে ৪৬ মিনিটে ও সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬ টা বেজে ১৬ মিনিটে (ইফতার)।
দিনের দৈর্ঘ্য ১২ ঘন্টা ৩২ মিনিট।
৬ ই এপ্রিল সূর্যের সর্বোচ্চ তীর্যক পতন : ১৮.৭০° দক্ষিণে, মানে দেশের মধ্য অঞ্চল থেকে ঠিক দুপুরে সূর্য কতটা দক্ষিণ আকাশে হেলে থাকবে।
৬ ই এপ্রিল দেশে আবহাওয়া জনিত উল্লেখযোগ্য দূর্যোগের আশঙ্কা কিছুটা, যেমন কালবৈশাখী ঝড়, বজ্রপাত, শিলাবৃষ্টি ইত্যাদি।
আপডেট : ৫ ই এপ্রিল রাত ১০ টা বেজে ৫৯ মিনিট।
ধন্যবাদ : BWOT
Advertisements
