Advertisements


সিস্টেম আপডেট ৬ । ঘূর্ণিঝড় অর্ণব উপকূলে আঘাতের পর দ্রুত দুর্বল হচ্ছে !!

  • Post published:
  • Post category:Tropical Forecast BN
  • Post last modified:
  • Reading time:2 mins read
  • Post author:

সিস্টেম আপডেট ৬ । ঘূর্ণিঝড় অর্ণব উপকূলে আঘাতের পর দ্রুত দুর্বল হচ্ছে !!

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যার ৬:০০ টা

ঘূর্ণিঝড় অর্ণব শক্তিশালী রূপে আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতরাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে। এরপর ক্রমশ দুর্বল হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর সাধারণ ঘূর্ণিঝড়ে (হারিকেন ক্যাটাগরির নিচে) পরিণত হয়েছে।

বর্তমান পরিস্থিতি : ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে ৫৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বর্তমানে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ (১মিনিট স্থিতিতে) ৯৫ কিমি/ঘণ্টা, যা দমকা ও ঝড়ো হাওয়াসহ ১২০ কিমি/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ওই স্থানের নিকটবর্তী সাগর বেশ উত্তাল রয়েছে।

সতর্ক সংকেত ও সিস্টেমের পরবর্তী অবস্থা :

সতর্ক সংকেত : বর্তমানে সকল সমুদ্রবন্দরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক ৩নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাই আপাতত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহ গভীর সাগরে (৫০ কিলোমিটার এর বেশি দূরত্বে) যাওয়া থেকে বিরত থাকুন এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করুন।

গতিপথ : এটি আগামী ২-৩ দিন শক্তি হারাতে হারাতে গড়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। এরপর লঘুচাপ রূপে উত্তর উত্তর-পূর্ব/ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বিহারের দিকে চলে যেতে পারে।

সর্বোচ্চ শক্তি: ঘূর্ণিঝড়টি গতকাল সর্বোচ্চ শক্তি লাভ করেছিল। এতে এর সর্বোচ্চ শক্তিমত্তা প্রায় ২২০ কিমি/ঘন্টা (এক মিনিট স্থিতিতে) এস্টিমেট করা হয়েছে এবং যা দমকা হওয়ার সহ ২৬৫ কিমি/ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। যা এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে।

উপকূল অতিক্রম : এটি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে গতরাতে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে। এখনো দুর্বল হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর অবস্থান করছে।

সিস্টেমের প্রভাবে বৃষ্টিপাতের ধরণ:

বৃষ্টিপাত : সিস্টেম এর গতিপথ অনুযায়ী ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা আছে। পাশাপাশি দূরবর্তী প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর ২৭ তারিখ রাত হতে একটি বৃষ্টি বলয় চালু হয়েছে। এতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অনেক এলাকায় ২৮ অক্টোবর থেকে ২রা নভেম্বর এর মধ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বরিশাল খুলনা রাজশাহী রংপুর ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হলেও তুলনামূলক কম হতে পারে।

পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।

ধন্যবাদ, © Bangladesh Weather Observation Team Ltd. (BWOT)


Advertisements


Advertisements