
সিস্টেম আপডেট ০১ । গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মুরাসুতে পরিণত হয়ে শক্তিশালী হচ্ছে!!
আপডেট : পহেলা নভেম্বর ২০২৬, বিকাল ৩:০০ টা
দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হয়ে আজ সকালে দক্ষিণ-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ” মুরাসু” তে পরিণত হয়। এটি আগামী ২৪ ঘন্টায় ক্রমান্বয়ে আরও শক্তিবৃদ্ধি করতে পারে এবং প্রথমে ৬-১২ ঘন্টার মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে, ১২-২৪ ঘন্টার মধ্যে (হারিকেনের সমতুল্য) অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
বর্তমান পরিস্থিতি (3PM) : ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে ৫৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বর্তমানে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ৮৫কিমি/ঘণ্টা, যা দমকা ও ঝড়ো হাওয়াসহ ১০৫ কিমি/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ওই স্থানে সাগর বেশ উত্তাল রয়েছে।
সতর্ক সংকেত ও সিস্টেমের পরবর্তী অবস্থা :
সতর্ক সংকেত : বর্তমানে সকল সমুদ্রবন্দরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক ১নং দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
গতিপথ : এটি আগামী ২৪ ঘন্টায় শক্তি বৃদ্ধি করতে করতে গড়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এরপর উত্তর পশ্চিম দিকে বাক নিয়ে ০২ নভেম্বর রাত রাত থেকে ৩ তারিখ সকালের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
সর্বোচ্চ শক্তি: সিস্টেমটি পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে উপকূলের নিকটবর্তী হতে হতে সর্বোচ্চ শক্তি পেতে পারে। এটি হারিকেনের শক্তি সম্পন্ন অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এতে এর সর্বোচ্চ শক্তিমত্তা প্রায় ১২৫-১৩০ কিমি/ঘন্টা হতে পারে এবং যা দমকা হওয়ার সহ ১৫৫-১৬০ কিমি/ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকলেও এর থেকে বাংলাদেশে আঘাতের কোন ঝুঁকি নেই।
উপকূল অতিক্রম : এটি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ০২ নভেম্বর রাত রাত থেকে ৩ তারিখ সকালের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
সিস্টেমের প্রভাবে বৃষ্টিপাতের ধরণ:
বৃষ্টিপাত : সিস্টেম এর গতিপথ অনুযায়ী ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা আছে। তবে এর দূরবর্তী প্রভাবে বাংলাদেশে মেঘের আনাগোনা বাড়লেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে।
পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ, © Bangladesh Weather Observation Team Ltd. (BWOT)
Advertisements
