Advertisements


কৃষি কাজের জন্য বিশেষ সতর্কবার্তা!!

কৃষি কাজের জন্য বিশেষ সতর্কবার্তা

বর্তমানে দেশের অনেক স্থানে পাকা ধান কাটার মৌসুম শুরু হয়েছে। আর এ সময়ে কৃষকদের অন্যতম আতঙ্কের নাম বৃষ্টি বলয়। সঠিক সময়ে ফসল উত্তোলন করতে না পেরে প্রায় প্রতিবছরই দেশের অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হন।

এ বছরও ধান কাটার মৌসুমে দেখা দিয়েছে প্রায় দেশব্যাপী পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়ের সম্ভাবনা!!

কোন বিভাগে কখন বৃষ্টি বলয় শুরুর সম্ভাবনা?

তাই ক্ষয়ক্ষতি এড়াতে/কমাতে চলুন জেনে নেওয়া যাক কোন বিভাগের কোন সময়ে ধান কাটা উত্তম এবং কোন সময় থেকে উক্ত বিভাগ গুলোতে বৃষ্টি বলয়ের প্রভাব শুরু হতে পারে।

খুলনা ও বরিশাল বিভাগ: আগামী ২৫ তারিখ পর্যন্ত অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম। তবে ২৬/২৭ তারিখ বৃষ্টি বলয় শুরু হওয়ার সম্ভাবনা থাকায় এরপর থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আবহাওয়া বেশ খারাপ থাকতে পারে। এবং এ সময়ে মাঝে মাঝে সর্বোচ্চ ১/২দিনের বিরতিসহ নিয়মিত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে।


ঢাকা বিভাগ: আগামী ২৫ তারিখ পর্যন্ত বেশিরভাগ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম, শুধুমাত্র কিশোরগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা থাকতে পারে। তবে ২৬/২৭ তারিখ বৃষ্টি বলয় শুরু হওয়ার সম্ভাবনা থাকায় এরপর থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আবহাওয়া বেশ খারাপ থাকতে পারে। এবং এ সময়ে মাঝে মাঝে সর্বোচ্চ ১/২দিনের বিরতিসহ নিয়মিত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে।

রাজশাহী বিভাগ: আগামী ২৫ তারিখ পর্যন্ত অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে ২৬/২৭ তারিখ বৃষ্টি বলয় শুরু হওয়ার সম্ভাবনা থাকায় এরপর থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আবহাওয়া প্রায়শই খারাপ থাকতে পারে। এবং এ সময়ে মাঝে মাঝে সর্বোচ্চ ২/৩ দিনের বিরতিসহ নিয়মিত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে।

রংপুর বিভাগ: আগামী ২৫ তারিখ পর্যন্ত বেশিরভাগ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম, শুধুমাত্র কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট ও পার্শ্ববর্তী এলাকায় ১/২ দফা বৃষ্টির কিছু সম্ভাবনা থাকতে পারে। তবে ২৬/২৭ তারিখ বৃষ্টি বলয় শুরু হওয়ার সম্ভাবনা থাকায় এরপর থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আবহাওয়া বেশ খারাপ থাকতে পারে। এবং এ সময়ে মাঝে মাঝে সর্বোচ্চ ১/২দিনের বিরতিসহ নিয়মিত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগ: আগামী ২৫ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা থাকলেও এরপর ২৬/২৭ তারিখ বৃষ্টি বলয় শুরু হওয়ার সম্ভাবনা থাকায় তারপর থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আবহাওয়া অত্যন্ত খারাপ থাকতে পারে। এবং এ সময়ে মাঝে মাঝে সর্বোচ্চ ১ দিনের বিরতিসহ নিয়মিত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে।

চট্টগ্রাম বিভাগ: আগামী ২৫ তারিখ পর্যন্ত বেশিরভাগ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম, শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির উল্লেখযোগ্য কিছু সম্ভাবনা থাকতে পারে ২/১দিন। তবে ২৬/২৭ তারিখ বৃষ্টি বলয় শুরু হওয়ার সম্ভাবনা থাকায় এরপর থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আবহাওয়া বেশ খারাপ থাকতে পারে। এবং এ সময়ে মাঝে মাঝে সর্বোচ্চ ১/২দিনের বিরতিসহ নিয়মিত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে।

সুতরাং উপরোক্ত পরিস্থিতি অনুযায়ী ২৫ তারিখের মধ্যে ফসল কর্তন করে সংগ্রহ করতে পারলে সবচেয়ে নিরাপদে ফসল ঘরে তোলা যাবে আশা করা যায়। এর পরবর্তীতে কমবেশি ঝড় বৃষ্টির কবলে পড়ে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকায় উক্ত সময়ের মধ্যেই পরিপক্ক ধান কেটে ঘরে তোলার চেষ্টা করুন।

তবে পরিপক্ক না হলে পরিপক্ক হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং বৃষ্টির ভিতরেও মাঝে মাঝে যে বিরতি আছে সে সম্পর্কে নিয়মিত ধারণা নিয়ে উক্ত সময়ে ফসল সংগ্রহের কাজ সম্পন্ন করুন।

নোটঃ আরো বিশদ ভাবে সঠিক পরামর্শ নিয়ে আপনার ফসল সংগ্রহের কাজ করতে “বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর”, “কৃষি সম্প্রসারণ অধিদপ্তর”, ও “বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের” পরামর্শ এবং বিজ্ঞপ্তি গুলো অনুসরণ করুন।

ধন্যবাদ, ©বাংলাদেশ বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিঃ (BWOT).

Advertisements


Advertisements