
২০২৬ সালের বর্ষার পূর্বাভাস ও মৌসুমি বায়ু পর্যালোচনা
বর্তমান বৈশ্বিক জলবায়ু সংকেতগুলো ইঙ্গিত করছে যে, ২০২৬ সালের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (Southwest Monsoon) বড় একটি অংশজুড়ে একটি মাঝারি থেকে সম্ভাব্য শক্তিশালী El Niño সৃষ্টি হয়ে এবছরের বাকি সময় স্থায়ী হতে পারে। একই সময়ে, পূর্বাভাস অনুযায়ী মৌসুমের পরবর্তী অংশে একটি Positive Indian Ocean Dipole (IOD)-এরও আবির্ভাব ঘটতে পারে।
এই দুটি জলবায়ু নিয়ামকের সম্মিলিত প্রভাব ভারত মহাসাগর ও দক্ষিণ এশিয়ার বৃহৎ পরিসরের বায়ুমণ্ডলীয় সঞ্চালন ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।
বঙ্গোপসাগরের উপর সম্ভাব্য প্রভাব
সাধারণত El Niño ভারতীয় উপমহাদেশের উপর মৌসুমি বায়ুর সঞ্চালন দুর্বল করে এবং শক্তিশালী মৌসুমি সিস্টেম এর সংখ্যা কমিয়ে দেয়।
অন্যদিকে, একটি Positive IOD, El Niño-এর কিছু নেতিবাচক প্রভাব আংশিকভাবে প্রশমিত করতে পারে, তবে সম্পূর্ণভাবে তা নিরসন করতে সক্ষম নাও হতে পারে।
ফলে, ২০২৬ সালের মৌসুমে বঙ্গোপসাগরে লঘুচাপ, নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ-এর সংখ্যা জলবায়ুগত গড়ের তুলনায় কম হতে পারে।
এছাড়াও, কিছু সময়ে দুর্বল Madden-Julian Oscillation (MJO) সাপোর্ট ও কম Atmospheric Wave Activity মৌসুমি সিস্টেমগুলোর সংগঠিত হওয়া ও শক্তিশালী হওয়ার প্রক্রিয়াকে সীমিত করতে পারে।
তবে মৌসুমি সিস্টেমের সংখ্যা কম হলেও Mesoscale Convective Activity, Moisture Surge, Monsoon Trough-এর ওঠানামা এবং ভৌগোলিক ভূপ্রকৃতির প্রভাবের কারণে স্থানভেদে ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটতে পারে।
সম্ভাব্য বৃষ্টিপাতের বণ্টন
ভারত
মধ্য, পশ্চিম ও উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
মৌসুমি বায়ুর কার্যক্রম তুলনামূলকভাবে অনিয়মিত হতে পারে এবং বিশেষ করে জুলাই ও আগস্ট মাসে দীর্ঘস্থায়ী Break Monsoon পরিস্থিতির সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে।
যেসব কৃষি অঞ্চল ধারাবাহিক মৌসুমি বৃষ্টির ওপর নির্ভরশীল, সেখানে একেকটি বৃষ্টির ইভেন্টের মধ্যবর্তী সময়ে বেশ শুষ্ক বিরতি দেখা যেতে পারে।
বাংলাদেশ
ভারতের অনেক অঞ্চলের তুলনায় বাংলাদেশের মৌসুমি বৃষ্টিপাত বঙ্গোপসাগরের নিম্নচাপ-এর উপর তুলনামূলকভাবে কম নির্ভরশীল। কারণ দেশের উল্লেখযোগ্য অংশের বৃষ্টি সৃষ্টি হয় Moisture Convergence, Local Convection এবং Orographic Lifting-এর মাধ্যমে।
ফলে, বঙ্গোপসাগরে মৌসুমী সিস্টেম সংখ্যা কম হলেও বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাত মৌসুমী গড়ের কাছাকাছি থাকতে পারে।
বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা বেশি Moisture Transport এবং ভূপ্রকৃতিগত বৃষ্টিপাতের কারণে ঘটতে পারে।
তবে বৃষ্টিপাতের বণ্টন স্বাভাবিকের তুলনায় অসম হতে পারে। অর্থাৎ, বৃষ্টিবহুল সময়ের মাঝখানে দীর্ঘ বিরতিও দেখা যেতে পারে, বিশেষ করে জুলাই মাসে।
উত্তর-পূর্ব ভারত
আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় স্বাভাবিক থেকে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মৌসুমি বায়ু প্রবাহ এবং আঞ্চলিক ভূপ্রকৃতির পারস্পরিক প্রভাব এসব অঞ্চলে নিয়মিত বৃষ্টিপাত বজায় রাখতে সহায়তা করতে পারে, এমনকি উপমহাদেশের অন্যান্য স্থানে বৃষ্টি কমে গেলেও এখানে বৃষ্টি চলমান থাকতে পারে।
বাংলাদেশের জন্য মৌসুমি পূর্বাভাস
জুন
সারাদেশের বৃষ্টিপাত: স্বাভাবিক বা স্বাভাবিক থেকে সামান্য বেশি
সক্রিয় মৌসুমি বায়ু প্রবাহ ও ঘন ঘন Moisture Surge-এর সম্ভাবনা রয়েছে।
উত্তরাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে।
উত্তর-পূর্বাঞ্চলের নদী অববাহিকায় মাসের শেষ দিকে আকস্মিক বন্যা (Flash Flood) দেখা দিতে পারে।
বৃষ্টিপাতের মূল প্রবণতা দেশের পূর্বাঞ্চলমুখী থাকার সম্ভাবনা বেশি।
জুলাই
সারাদেশের বৃষ্টিপাত: স্বাভাবিকের থেকে সামান্য কম অথবা স্বাভাবিকের চেয়ে কম
El Niño-এর প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।
বৃষ্টির ইভেন্টের মধ্যে দীর্ঘ বিরতি দেখা যেতে পারে।
দক্ষিণাঞ্চলে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে।
মধ্যাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে তুলনামূলক বেশি শুষ্ক সময়কাল দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আগস্ট
সারাদেশের বৃষ্টিপাত: স্বাভাবিক অথবা স্বাভাবিক থেকে সামান্য বেশি
মৌসুমি বায়ু প্রবাহ ও Moisture Transport সাময়িকভাবে শক্তিশালী হতে পারে।
দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলকভাবে সমভাবে ছড়িয়ে পড়তে পারে।
দক্ষিণ-মধ্যাঞ্চলের জেলাগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সেপ্টেম্বর
সারাদেশের বৃষ্টিপাত: স্বাভাবিক থেকে সামান্য কম অথবা স্বাভাবিক
বৃষ্টিপাতের প্রধান কার্যক্রম ধীরে ধীরে দক্ষিণাঞ্চলের দিকে সরে যেতে পারে।
Monsoon Trough-এর ওঠানামার কারণে উত্তরাঞ্চলে মাঝে মাঝে ভারী বৃষ্টিপাত হতে পারে।
মৌসুমের শেষভাগে অঞ্চলভেদে বৃষ্টিপাতের পার্থক্য উল্লেখযোগ্য হতে পারে।
বঙ্গোপসাগরের মৌসুমি সিস্টেমের পূর্বাভাস
২০২৬ মৌসুমে El Niño এবং দুর্বল Atmospheric Wave Activity-এর কারণে স্বাভাবিক গড়ের তুলনায় কম সংখ্যক মৌসুমি সিস্টেম দেখা যেতে পারে।
জুন
এই মাসে কোনো উল্লেখযোগ্য Tropical Cyclone, LPA বা Depression-এর সম্ভাবনা নেই।
মৌসুমি বায়ুর অগ্রগতি প্রধানত বৃহৎ পরিসরের Moisture Transport-এর মাধ্যমে ঘটতে পারে।
জুলাই
প্রায় ১–২টি LPA, Depression অথবা Land Depression সৃষ্টি হতে পারে বা এই অঞ্চলে প্রভাব ফেলতে পারে।
অধিকাংশ সিস্টেম দুর্বল থেকে মাঝারি মাত্রার হতে পারে।
আগস্ট
প্রায় ০–১টি LPA, Depression অথবা Land Depression-এর সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরের সিস্টেম এর দিক থেকে এটি বেশ শান্ত মাস হতে পারে।
সেপ্টেম্বর
প্রায় ২–৩টি LPA বা Depression/Deep Depression সৃষ্টি হতে পারে।
মৌসুম-পরবর্তী পরিবর্তন শুরু হওয়ার সাথে সাথে বঙ্গোপসাগরের সিস্টেম তৈরির কার্যক্রম বৃদ্ধি পেতে পারে।
দমকা ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস
যদিও কালবৈশাখীর মৌসুম শেষ হয়ে যাবে, তবুও শক্তিশালী বজ্রঝড়জনিত দমকা হাওয়ার ঝুঁকি পুরোপুরি শেষ হবে না।
মৌসুমি বজ্রঝড়ের সঙ্গে যুক্ত শক্তিশালী Downdraft এবং Steep Pressure Gradient-এর কারণে মাঝে মাঝে দমকা বা ঝড়ো হাওয়ার-এর মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
দেশের অনেক জেলায় ভারী বৃষ্টির সময় স্বল্প সময়ের জন্য প্রবল দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বিচ্ছিন্ন কিছু স্থানে ৬০–৮০ কিমি/ঘণ্টা বেগের ঝড়ো হাওয়া রেকর্ড হতে পারে, বিশেষ করে গভীর সঞ্চারণশীল বজ্রমেঘের ক্ষেত্রে।
দুর্বল স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া, সাময়িক বিদ্যুৎ বিভ্রাট এবং ভারী বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যাওয়ার ঘটনা ঘটতে পারে।
এ ধরনের ঘটনা সাধারণত কালবৈশাখীর তুলনায় কম এলাকায় হবে, তবে নির্দিষ্ট দিনে তা উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
তাপমাত্রা ও তাপজনিত অস্বস্তির পূর্বাভাস
যদিও মৌসুমি বায়ু সাধারণত তীব্র গরম থেকে স্বস্তি দেয়, তবে দীর্ঘ সময় বৃষ্টির বিরতি থাকলে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে।
এবারের মৌসুমি তাপমাত্রার ধরণ
দেশের অধিকাংশ অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ৩০–৩২°সে এর মধ্যে থাকতে পারে।
পশ্চিমাঞ্চলে তাপমাত্রা সামান্য বেশি এবং পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সামান্য কম থাকতে পারে।
সক্রিয় মৌসুমি বায়ুর সময়ে সিলেট ও দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকাগুলো তুলনামূলকভাবে সবচেয়ে শীতল থাকতে পারে।
মৌসুমি বায়ুর বিরতির সময় যা যা হতে পারে
দীর্ঘ শুষ্ক আবহাওয়ায় দ্রুত তাপ ও আর্দ্রতা বৃদ্ধি পেতে পারে।
প্রকৃত তাপমাত্রা অনেক এলাকায় ৩৪–৩৭°সে পর্যন্ত পৌঁছাতে পারে।
উচ্চ আর্দ্রতার কারণে Real Feel বা Apparent Temperature অনেক সময় ৪৫–৪৮°সে পর্যন্ত অনুভূত হতে পারে।
পশ্চিম, দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলে এ ধরনের পরিস্থিতি বেশি দেখা যেতে পারে।
স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাময় অঞ্চল
বর্তমান বিশ্লেষণ অনুযায়ী নিচের অঞ্চলগুলোতে মৌসুমজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে-
চট্টগ্রাম বিভাগ
সিলেট বিভাগ
ময়মনসিংহ বিভাগ
মেঘালয় সীমান্তসংলগ্ন উত্তরাঞ্চলের কিছু এলাকা
উত্তর-পূর্বাঞ্চলের নদী অববাহিকা
সামগ্রিক মৌসুমি বায়ু তুলনামূলক দুর্বল হলেও এসব অঞ্চলে সময়ে সময়ে ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটতে পারে।
সার্বিক ধারণা:
২০২৬ সালের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো হতে পারে-
১) মাঝারি থেকে সম্ভাব্য শক্তিশালী El Niño-এর প্রভাব
২) মৌসুম চলাকালে Positive Indian Ocean Dipole (IOD)-এর বিকাশ
৩) বঙ্গোপসাগরে LPA ও Depression-এর সংখ্যা গড়ের তুলনায় কম থাকা
৪) Monsoon Break-এর সংখ্যা ও স্থায়িত্ব বৃদ্ধি পাওয়া
৫) ভারতের মধ্য ও পশ্চিমাঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত
৬) বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাত
৭) বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বেশি বৃষ্টিপাতের প্রবণতা
৮) স্থানীয়ভাবে ৬০–৮০ কিমি/ঘণ্টা বেগের দমকা বা ঝড়ো হাওয়ার সম্ভাবনা
৯) বৃষ্টির বিরতির সময় উচ্চ আর্দ্রতাজনিত তাপমাত্রার অনুভূতির অস্বস্তি, যেখানে Real Feel Temperature ৪৫–৪৮°সে পর্যন্ত পৌঁছাতে পারে
১০) শুষ্ক বিরতির মাঝে মাঝেই ভারী বৃষ্টিপাতের ইভেন্ট, ফলে বৃষ্টিপাতের বৈচিত্র্য বৃদ্ধি
১১) সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে সিস্টেম সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা
Confidence Level: Moderate
El Niño-এর তীব্রতা, Positive IOD-এর শক্তি, MJO কার্যক্রম, Monsoon Trough-এর অবস্থান এবং আঞ্চলিক Sea Surface Temperature Anomaly-এর ভবিষ্যৎ পরিবর্তনই শেষ পর্যন্ত নির্ধারণ করবে মৌসুম কতটা এই পূর্বাভাসের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।
দ্রষ্টব্য: এই পূর্বাভাসটি মৌসুমের সামগ্রিক প্রবণতা নির্দেশ করে, এটি কোনো দৈনন্দিন বা স্বল্পমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস নয়। ENSO, IOD এবং মৌসুমি বায়ুর সংকেতসমূহ পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে এই পূর্বাভাস কিছুটা পরিবর্তিত হতে পারে।
এই পূর্বাভাসে যেসব ডাটা ব্যাবহার করা হয়েছে: Climate Models (CFS, ERA5,NMME, APCC,ACCESS-G, ECMWF), Climate Drivers (ENSO,IOD,SOI), MJO, VP200, 850hpa U wind anomaly, 200hpa U wind anomaly, Atmospheric Waves (Kelvin,Rossby,Low Frequency), SST Anomaly, 500hpa Geopotential Height etc.
*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
Advertisements
