
সিস্টেম আপডেট ৭ । ঘূর্ণিঝড় অর্ণব দ্রুত আরো দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে !!
আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ২:০০ টা
ঘূর্ণিঝড় অর্ণব ক্রমান্বয়ে শক্তি হ্রাস করতে করতে ছত্রিশগড়ের উপরে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ৬-১২ ঘন্টার মধ্যে এটি আরো দুর্বল হয়ে সুস্পষ্ট স্থল লঘুচাপে পরিনত হয়েছে।
বর্তমান পরিস্থিতি : সিস্টেম কেন্দ্র থেকে ৫৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বর্তমানে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ (১মিনিট স্থিতিতে) ৪৫ কিমি/ঘণ্টা, যা দমকা ও ঝড়ো হাওয়াসহ ৬০ কিমি/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সতর্ক সংকেত ও সিস্টেমের পরবর্তী অবস্থা :
সতর্ক সংকেত : বর্তমানে সকল সমুদ্রবন্দরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক কোনো সতর্ক সংকেত নেই।
গতিপথ : এটি আগামী ২ দিন শক্তি হারাতে হারাতে গড়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। এরপর লঘুচাপ রূপে উত্তর উত্তর-পূর্ব/ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বিহার-উত্তর প্রদেশ এর দিকে চলে যেতে পারে।
সর্বোচ্চ শক্তি: ঘূর্ণিঝড়টি সাগরে থাকাকালীন ২৭ তারিখ সর্বোচ্চ শক্তি লাভ করেছিল। এতে এর সর্বোচ্চ শক্তিমত্তা প্রায় ২২০ কিমি/ঘন্টা (এক মিনিট স্থিতিতে) এস্টিমেট করা হয়েছিল এবং যা দমকা হওয়ার সহ ২৬৫ কিমি/ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। যা এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে।
উপকূল অতিক্রম : অলরেডি স্থলভাগে আছে।
সিস্টেমের প্রভাবে বৃষ্টিপাতের ধরণ:
বৃষ্টিপাত : সিস্টেম এর গতিপথ অনুযায়ী এর দূরবর্তী প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর ২৭ তারিখ রাত হতে একটি বৃষ্টি বলয় চালু হয়েছে। এতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অনেক এলাকায় ১/২ নভেম্বর এর মধ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বরিশাল খুলনা রাজশাহী রংপুর ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হলেও তুলনামূলক কম হতে পারে।
পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ, © Bangladesh Weather Observation Team Ltd. (BWOT)
Advertisements
