
সাগরে নতুন ঘূর্নিঝড় তৈরির সতর্কতা, ঝুঁকিতে ভারত ও বাংলাদেশ!
স্ট্রেইট অব মালাক্কা ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আগামী ২-৩ দিনে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমাগত অনুকূল পরিবেশের কারণে শক্তি বৃদ্ধি করতে পারে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় নিম্নচাপে পরিণত হতে পারে।
এটি পরবর্তীতে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৫-২৭ তারিখের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিনত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর সম্ভাব্য নাম হতে পারে “সেনিয়ার” [or Senyar].
এরপর ২৮-২৯ তারিখ নাগাদ আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্য ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এসে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এবং এরপর এর গতিপথ পরিবর্তিত হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে হওয়ার সম্ভাবনা আছে।
কোথায় আঘাত করবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি?
সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী এটি আগামী ০১-০২ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় হিসেবে উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশ উপকূলের মধ্যে যে কোন স্থানে আঘাত হানতে পারে। তবে সিস্টেমটি সুগঠিত হওয়ার আগে আত্মবিশ্বাস এর সাথে আঘাত হানার স্থান সম্পর্কে বলা কঠিন। অর্থাৎ, আঘাত হানার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে ধারণা পেতে সিস্টেমটি সুগঠিত হওয়া পর্যন্ত আরো সময় লাগবে।
এর প্রভাবে বাংলাদেশে একটি বৃষ্টিবলয় চালু হতে পারে৷ এটি আগামী ৩০ বা ০১ তারিখে শুরু হয়ে প্রায় ২/৩ দিন স্থায়ী হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রাথমিক আঘাত হানার স্থানের পর্যবেক্ষণ অনুযায়ী রংপুর ও রাজশাহী বিভাগের তুলনায় দেশের বাকি এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে।
এ বিষয়ে আরো বিস্তারিত পরে জানানো হবে। সুতরাং সে পর্যন্ত অপেক্ষা করুন।
ধন্যবাদ, Bangladesh Weather Observation Team Ltd.
Advertisements
