
সিস্টেম আপডেট ১ | ২৩ নভেম্বর ২০২৫, সন্ধ্য ৭টা!!
মালাক্কা প্রনালী ও এর তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি, সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়ে দীর্ঘ সময় একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে প্রায় ২০০০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিলো।
সুস্পষ্ট লঘুচাপ কেন্দ্রের ৫০ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৩৫ কিমি, যা দমকা হাওয়াসহ প্রায় ৪৫ কিমি/ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এটি আরো জোরদার হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিন্মচাপে পরিনত হতেপারে। পরবর্তীতে এটি আরো শক্তিশালী হয়ে আগামী ২৫-২৭ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
এর গতিপথ কেমন হবে?
প্রাথমিকভাবে এটি বর্তমানে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হলেও ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতেপারে এবং পরবর্তীতে গতিপথ আরও পরিবর্তিত হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে হতে পারে।
এটি শেষ পর্যন্ত কোথায় আঘাত হানবে সেটা এখনো নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। সিস্টেমটি সুগঠিত হয়ে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিনত হওয়ার পরেই এর আঘাত হানার স্থান সম্পর্কে স্পষ্ট ধারনা পাওয়া যেতে পারে।
তবে বর্তমান ওয়েদার প্যাটার্ন বিশ্লেষণ করলে বুঝা যায় এটি ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের কক্সবাজার এর মধ্যবর্তী যেকোনো স্থানে আঘাত হানতে পারে।
নোট: যেকোনো পরিবর্তন পরবর্তীতে আপডেট করা হবে।
পরবর্তীতে আরো বিস্তারিত আপডেট দেওয়া হবে। তাই কেউ কোনো গুজবে বিভ্রান্ত না হয়ে বিশ্বস্ত আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখুন। আমরাও সঠিক সময়েই প্রযোজ্য আপডেট জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ
Bangladesh Weather Observation Team Ltd.
Advertisements
