Advertisements


ধেঁয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় “ধারা”।

ধেঁয়ে আসছে প্রায় পূর্ণাঙ্গ ও শক্তিশালী বৃষ্টি বলয় “ধারা”।

নোট :
এটি একটি শক্তিশালী পূর্ণাঙ্গ মৌসুমী বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে দেশের সকল এলাকায় কমবেশি বৃষ্টি হতেপারে এবং নির্দিষ্ট কিছু স্থানে ভারী থেকে অতিভারী বর্ষনও হতেপারে। এটি চলতি বছরের দ্বিতীয় মৌসুমী বৃষ্টি বলয়। এটি প্রথমে দেশের দক্ষিণাঞ্চল দিয়ে সক্রিয় হতে পারে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের অন্যত্র বিস্তার লাভ করতে পারে।

সর্বাধিক সক্রিয়ঃ সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ।
বেশ সক্রিয় : খুলনা ও ঢাকা বিভাগ।
মাঝারি সক্রিয় : রাজশাহী ও রংপুর বিভাগ।
কম সক্রিয়: রাজশাহী বিভাগের কিছু এলাকা।

নামঃ বৃষ্টি বলয় “ধারা”।
টাইপ : শক্তিশালী পূর্ণাঙ্গ মৌসুমী বৃষ্টি বলয়।
কাভারেজ : দেশের প্রায় ৯০ থেকে ১০০ শতাংশ এলাকা।
ধরন : পূর্ণাঙ্গ মৌসূমী বৃষ্টি বলয়।

সময়কাল : ৫ ই জুলাই থেকে ১৩ ই জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে উল্লেখিত স্থানগুলোতে।

সর্বোচ্চ সক্রিয় : ৭ই জুলাই থেকে ১১ জুলাই ২০২৬।

শিলাবৃষ্টি : নেই।
কালবৈশাখী : নেই। তবে দমকা বাতাস থাকতে পারে।
বজ্রপাত : হালকা / মাঝারি।

★বন্যা : বৃষ্টি বলয় চলাকালীন বড় ধরনের বন্যা সম্ভাবনা কম। তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এবং নদনদীর তীরবর্তী অতি বন্যা প্রবণ নিচু এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির ঝুঁকি তৈরি হতে পারে সাময়িক সময়ের জন্য। এছাড়া বান্দরবান জেলা সহ দেশের উপকূলীয় এলাকায় জলাবদ্ধতা তৈরী হতে পারে।

নোট : আরো নির্দিষ্ট তথ্যের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস দেখুন।

পাহাড়ি ঢল : সম্ভাবনা আছে। পার্বত্য চট্টগ্রাম অংশে ঝুকি সবচেয়ে বেশি, সিলেট বিভাগের উজানে ভারতীয় ভূখণ্ডে ভারী থেকে অতিভারী বর্ষনের কারনে আসাম ও মেঘালয় রাজ্যের বাংলাদেশের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় পাহাড়ি ঢলের সৃষ্টি হতেপারে।

পাহাড়ধ্বস : পার্বত্য চট্টগ্রামে অতিভারি বৃষ্টির কারনে পাহাড়ধ্বস এর যথেষ্ট ঝুকিতে আছে এইসময়।

একটানা বর্ষন : চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অনেক এলাকায় নিয়মিত একটানা বৃষ্টির সম্ভাবনা আছে।

সামুদ্রিক সিস্টেম : ইতোমধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। লঘুচাপ ও প্রবল মৌসুমী বাতাসের প্রবাহের কারণে সাগর বেশ উত্তাল থাকতে পারে।

ঝড় : এই বৃষ্টি বলয়ে দেশের অধিকাংশ এলাকায় উল্লেখযোগ্য ঝড়ের সম্ভাবনা কম, তবে দমকা হাওয়া থাকতে পারে বৃষ্টির সময়।

সাগর : বৃষ্টি বলয় চলাকালীন বায়ু চাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা আছে।

নোট : বৃষ্টিবলয় ধারা চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ সময়েই মেঘলা থাকতে পারে। তবে যখন বৃষ্টি বন্ধ থাকবে তখন কোথাও কোথাও রোদের দেখাও মিলতে পারে। বেশিরভাগ বৃষ্টি একটানা হবার সম্ভাবনা আছে অধিক সক্রিয় এলাকায়।

*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৬০-৭০% এলাকায় পানি সেচের চাহিদা পুরন হতে পারে।

বৃষ্টিবলয় ধারা চলাকালীন সময়ে দেশের উপরে তাপপ্রবাহ সক্রিয় থাকার সম্ভাবনা কম। এসময় দেশের অধিকাংশ স্থানের আবহাওয়া বেশ আরামদায়ক থাকতে পারে। তবে বৃষ্টি বন্ধ থাকার সময়ে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের দুএক জায়গায় সাময়িক সময়ের জন্য ৩৬° সেলসিয়াসের ঘরে উঠতে পারে। ধারা চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি কম পাওয়া যেতে পারে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায়।

মেঘের অভিমুখ: বেশিরভাগ বৃষ্টিবাহী মেঘের গতিপথ থাকতে পারে দক্ষিণ হতে উত্তর ও দক্ষিণ পশ্চিম হতে উত্তর পুর্ব দিকে।

আসুন একনজরে দেখেনেই বৃষ্টি বলয় ধারা চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। ও বৃষ্টি বলয়ের ৯ দিনে কোন বিভাগে গড়ে কত দিন বৃষ্টির সম্ভাবনা আছে।

ঢাকা ১৫০-২০০ মিলিমিটার, প্রায় ৪-৬ দিনে
খুলনা ১৫০-২২০ মিলিমিটার, প্রায় ৫-৬ দিনে
বরিশাল ২০০-৩০০ মিলিমিটার , প্রায় ৫-৭ দিনে
সিলেট ২৫০-৩৮০ মিলিমিটার, প্রায় ৬-৮ দিনে
ময়মনসিংহ ১৮০-২২০ মিলিমিটার , প্রায় ৬-৭ দিনে
রাজশাহী ৮০-১২০ মিলিমিটার, প্রায় ৩-৫ দিনে
রংপুর ৯০-১৬০ মিলিমিটার, প্রায় ৪-৫ দিনে
চট্টগ্রাম ১৮০-৪৫০ মিলিমিটার, প্রায় ৭-৮ দিনে

আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় ধারা চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।

জেলার নাম। বৃষ্টির পরিমান (মিমি)

বরিশাল বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বরিশাল ২০০
ভোলা উত্তর ২৪০
ভোলা দক্ষিণ ২৮০
বরগুনা ২৯০
ঝালকাঠি ২০০
পটুয়াখালী উত্তর ২২০
পটুয়াখালী দক্ষিণ ২৮০
পিরোজপুর উত্তর ২০০
পিরোজপুর দক্ষিণ ২৫০

চট্টগ্রাম বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বান্দরবান উত্তর ৩০০
বান্দরবান দক্ষিণ ৩৫০
ব্রাহ্মণবাড়িয়া ১৭৫
চাঁদপুর ২০০
চট্টগ্রাম উত্তর ৩০০
চট্টগ্রাম দক্ষিণ ৩৭০
কুমিল্লা উত্তর ২০০
কুমিল্লা দক্ষিণ ২৫০
কক্সবাজার উত্তর ৪০০
কক্সবাজার দক্ষিণ ৪৫০
সন্দ্বীপ ৩০০
ফেনী ২৭০
খাগড়াছড়ি উত্তর ১৬০
খাগড়াছড়ি দক্ষিণ ২৮০
লক্ষ্মীপুর ২৫০
নোয়াখালী উত্তর ২২০
নোয়াখালী দক্ষিণ ২৯০
রাঙ্গামাটি উত্তর ২০০
রাঙ্গামাটি দক্ষিণ ৩০০

ঢাকা বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
ঢাকা ১৫০
ফরিদপুর ১৭০
গাজীপুর ১৮০
গোপালগঞ্জ ১৮০
কিশোরগঞ্জ ২৪০
মাদারীপুর ১৬০
মানিকগঞ্জ ১৭০
মুন্সিগঞ্জ ১৬০
নারায়ণগঞ্জ ১৬০
নরসিংদী ১৯০
রাজবাড়ী ১৪০
শরীয়তপুর ১৬০
টাঙ্গাইল ১৭০

ময়মনসিংহ বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
জামালপুর ১৬০
ময়মনসিংহ উত্তর ২২০
ময়মনসিংহ দক্ষিণ ২০০
নেত্রকোনা ২৮০
শেরপুর ১৮০

খুলনা বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বাগেরহাট উত্তর ১৮০
বাগেরহাট দক্ষিণ ২৫০
চুয়াডাঙ্গা ১০০
যশোর ১২০
ঝিনাইদহ ১৩০
খুলনা উত্তর ১৭০
খুলনা দক্ষিণ ২৩০
কুষ্টিয়া ১০০
মাগুরা ১৩০
মেহেরপুর ৯০
নড়াইল ১৩০
সাতক্ষীরা উত্তর ১২০
সাতক্ষীরা দক্ষিণ ২০০

রাজশাহী বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বগুড়া ১০০
জয়পুরহাট ৯০
নওগাঁ ৮০
নাটোর ৯০
চাঁপাইনবাবগঞ্জ ৮০
পাবনা ১০০
রাজশাহী ৮০
সিরাজগঞ্জ ১৪০

রংপুর বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
দিনাজপুর ৯০
গাইবান্ধা ১১০
কুড়িগ্রাম ১৮০
লালমনিরহাট ১৬০
নীলফামারী ১৫০
পঞ্চগড় ১৮০
রংপুর ১৪০
ঠাকুরগাঁও ৯০

সিলেট বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
হবিগঞ্জ ২৭০
মৌলভীবাজার ২৮০
সুনামগঞ্জ ৩০০
সিলেট ৩৫০

পার্শ্ববর্তী অঞ্চল (ভারত) এ বৃষ্টিপাতের পূর্বাভাস
পশ্চিমবঙ্গ
===========
উত্তর ২৪ পরগনা – ১১০
দক্ষিণ ২৪ পরগনা – ১৫০
দক্ষিণ মধ্য বঙ্গ – ১০০
কলকাতা – ১০০
দিঘা – ৭৫
মেদিনীপুর – ১০০
বাঁকুড়া – ৯০
পুরুলিয়া – ১০০
বর্ধমান – ১০০
আসানসোল – ৯০
বহরমপুর – ৭৫
মালদা – ৮০
রায়গঞ্জ – ৯০
ইসলামপুর – ১২০
শিলিগুড়ি – ১৫০
দার্জিলিং – ১৮০
জলপাইগুড়ি – ২২০
কোচবিহার – ২৫০

ওডিশা
উত্তর ওডিশা – ৬০
পূর্ব-মধ্য ওডিশা – ৪৫

ঝাড়খণ্ড
উত্তর ঝাড়খণ্ড – ৪০
দক্ষিণ ঝাড়খণ্ড – ৯৫
জামশেদপুর – ১০০
রাঁচি – ৭৫
দুমকা – ৮০

বিহার
দক্ষিণ বিহার – ৬০
পূর্ব বিহার – ৮০
উত্তর বিহার – ৭০

আসাম
পশ্চিম আসাম – ২৫০
পশ্চিম-মধ্য আসাম – ২০০
মধ্য আসাম – ১০০
পূর্ব আসাম – ১৫০
দক্ষিণ আসাম – ২০০

মেঘালয়
দক্ষিণ-পশ্চিম মেঘালয় – ১৯০
পশ্চিম-মধ্য মেঘালয় – ১৬০
পূর্ব-মধ্য মেঘালয় – ১৫০
দক্ষিণ-মধ্য মেঘালয় পূর্ব – ৩৫০
দক্ষিণ-মধ্য মেঘালয় পশ্চিম – ৩০০
মধ্য মেঘালয় – ২০০
চেরাপুঞ্জি – ৫০০

উত্তর-পূর্ব ভারত
দক্ষিণ-পশ্চিম অরুণাচল – ১৫০
মধ্য ত্রিপুরা – ২২০
ত্রিপুরা-মিজোরাম সীমান্ত – ১৪০
মধ্য মণিপুর – ১০০
মধ্য নাগাল্যান্ড – ১২০
উত্তর মিজোরাম – ১৪০
দক্ষিণ মিজোরাম – ২৬০
—————————


বৃষ্টিবলয় ধারা এর পূর্বাভাসে যা বিবেচনায় রাখতে হবে:


*এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে।
নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় ধারা এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতেপারে।

পূর্বাভাস তৈরি : Bangladesh Weather Observation Team Ltd. (BWOT)

[Copyright : বাংলাদেশে BWOT একমাত্র আবহাওয়া সংস্থা যারা বৃষ্টি বলয় নামকরন করে বৃষ্টিবলয়ের পূর্বাভাস করার প্রচলন করে। তাই BWOT ব্যাতিত আর কেউ বৃষ্টি বলয় নামকরণ করে পূর্বাভাস করে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন]

*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
এবং এই পূর্বাভাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল সংস্থার সাথে যোগাযোগ করুন, অথবা তাদের পূর্বাভাস অনুসরণ করুন।

ধন্যবাদ : Bangladesh Weather Observation Team Ltd
আপডেট : ৫ই জুলাই গভীর ১ টা ৪০ মিনিট।

Advertisements


Advertisements