Advertisements


ধেঁয়ে আসছে আংশিক বৃষ্টি বলয় “স্পার্ক “!!

ধেঁয়ে আসছে দেশের দিকে তীব্র বজ্রপাতযুক্ত আংশিক বৃষ্টি বলয় “স্পার্ক “!!

নোট :
এটি একটি তীব্র বজ্রপাতযুক্ত শক্তিশালী আংশিক বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় তীব্র বজ্রপাতের সাথে কমবেশি বজ্রবৃষ্টি হতেপারে, তবে সারাদেশে হবেনা। এতে নির্দিষ্ট কিছু স্থানে ভারী থেকে অতিভারী বর্ষনও হতেপারে। এবং এই বৃষ্টি বলয়ে দেশের প্রায় ৪০-৬০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে।

এটি চলতি বছরের ৬তম বৃষ্টি বলয়।

সর্বাধিক সক্রিয়ঃ সিলেট বিভাগ
বেশ সক্রিয় : ময়মনসিংহ, রংপুর বিভাগ
মাঝারি সক্রিয় : ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে
কম সক্রিয়/নিষ্ক্রিয়: দেশের বাকি এলাকা।

নামঃ বৃষ্টি বলয় স্পার্ক
টাইপ : শক্তিশালী আংশিক বৃষ্টি বলয়।
কাভারেজ : দেশের প্রায় ৪০-৬০ শতাংশ এলাকা।
ধরন : প্রাক মৌসূমী বৃষ্টি বলয়


সময়কাল : ১৩ মে থেকে ২০ মে পর্যন্ত পর্যায়ক্রমে উল্লেখিত স্থানগুলোতে। তবে ১২ মে দিবাগত রাতে দেশের উত্তরাঞ্চল এর কিছুকিছু স্থানে বিক্ষিপ্তভাবে কিছুটা বজ্রবৃষ্টি হতেপারে কালবৈশাখী সহ।
সর্বোচ্চ সক্রিয় : ১৩ মে থেকে ১৭ মে ২০২৬

শিলাবৃষ্টি : আছে, বিক্ষিপ্তভাবে
কালবৈশাখী : আছে সস্ক্রিয় এলাকায়
বজ্রপাত : তীব্র

বৃষ্টিবলয় চলাকালীন বন্যার ঝুঁকি কেমন?

★বন্যা : বৃষ্টি বলয় চলাকালীন সিলেট ও ময়মনসিংহ বিভাগের অতি বন্যা প্রবণ নিচু এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়া সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলা ও রংপুর বিভাগের কিছুকিছু নিচু এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতেপারে সাময়িক সময়ের জন্য।
নোট : আরো নির্দিষ্ট তথ্যের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস দেখুন।

পাহাড়ি ঢল : সম্ভাবনা আছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের উজানে ভারতীয় ভূখণ্ডে ভারী থেকে অতিভারী বর্ষনের কারনে আসাম ও মেঘালয় রাজ্যের বাংলাদেশের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় পাহাড়ি ঢলের সৃষ্টি হতেপারে। এই পাহাড়ি ঢলের কারনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদনদী গুলোতে ও হাওরে পানি আকস্মিক বৃদ্ধি পেতে পারে।

একটানা বর্ষণ কোথায় কোথায় হবে?

একটানা বর্ষন : আছে, বেশি সক্রিয় এলাকায়। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর,নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা জেলার বেশকিছু স্থানে।
সামুদ্রিক সিস্টেম : দক্ষিন পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ থাকতে পারে।

ঝড় : এই বৃষ্টি বলয়ে সক্রিয় এলাকায় বেশ কয়েকটি ৬০-৮০ কিমি/ঘন্টা বেগে কালবৈশাখী ঝড় হতে পারে। কোথাও কোথাও আরো বেশিও হতে পারে।

সাগর : বৃষ্টি বলয় চলাকালীন বায়ু চাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা আছে।
পাহাড় ধসঃ এসময় সিলেট বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় ধ্বসের কিছুটা আশঙ্কা রয়েছে ভারী বর্ষনের কারনে।

বৃষ্টিবলয় স্পার্ক সম্পর্কে আরো বিস্তারিত

নোট : বৃষ্টিবলয় “স্পার্ক” চলাকালীন সময়ে দেশের উত্তরাঞ্চলের আকাশ অধিকাংশ সময়েই মেঘলা থাকতে পারে। তবে যখন বৃষ্টি বন্ধ থাকবে তখন রোদের দেখাও মিলতে পারে। বেশিরভাগ বৃষ্টি রাতে ও সকালের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি, এছাড়া মাঝেমধ্যে বিকাল থেকে সন্ধ্যার মধ্যেও ঝড়বৃষ্টি হতেপারে। যা নির্ভর করবে উক্ত সময়ের আবহাওয়া প্যারামিটার ও মেঘের মুভমেন্টের উপরে।

*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ২০-৩০% এলাকায় পানি সেচের চাহিদা পুরন হতে পারে।

বৃষ্টিবলয় স্পার্ক চলাকালীন সময়ে দেশের উত্তরাঞ্চলে তাপপ্রবাহ সক্রিয় থাকার সম্ভাবনা কম। তবে খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে।

স্পার্ক চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি কম পাওয়া যেতে পারে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জেলাগুলোতে।

মেঘের অভিমুখ: বেশিরভাগ বৃষ্টিবাহী মেঘের গতিপথ উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে হতে পারে। এবং মাঝে মাঝে এলোমেলো গতিবিধি পর্যবেক্ষণ করা যেতে পারে।

আসুন একনজরে দেখেনেই বৃষ্টি বলয় স্পার্ক চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। ও বৃষ্টি বলয়ের ১২ দিনে কোন বিভাগে গড়ে কত দিন বৃষ্টির সম্ভাবনা আছে।

ঢাকা ৩০-৫০ মিলিমিটার, প্রায় ২-৩ দিনে
খুলনা ৫-১৫ মিলিমিটার, প্রায় ১-২ দিনে
বরিশাল ৫-১৫ মিলিমিটার , প্রায় ১-২ দিনে
সিলেট ২০০-২৫০ মিলিমিটার, প্রায় ৩-৫ দিনে
ময়মনসিংহ ১৫০-২০০ মিলিমিটার , প্রায় ৩-৫ দিনে
রাজশাহী ৩০-৫০ মিলিমিটার, প্রায় ২-৩ দিনে
রংপুর ১২০-১৫০ মিলিমিটার, প্রায় ৩-৪ দিনে
চট্টগ্রাম ১৫-৩০ মিলিমিটার, প্রায় ২-৩ দিনে

আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় স্পার্ক চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।
জেলার নাম। বৃষ্টির পরিমান (মিমি)

বরিশাল বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বরিশাল — ১৫ মিমি
ভোলা উত্তর — ১০ মিমি
ভোলা দক্ষিণ — ৫ মিমি
বরগুনা — ৫ মিমি
ঝালকাঠি — ১৫ মিমি
পটুয়াখালী উত্তর — ১০ মিমি
পটুয়াখালী দক্ষিণ — ৫ মিমি
পিরোজপুর উত্তর — ১৫ মিমি
পিরোজপুর দক্ষিণ — ৫ মিমি

চট্টগ্রাম বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বান্দরবান উত্তর — ১৫ মিমি
বান্দরবান দক্ষিণ — ৫ মিমি
ব্রাহ্মণবাড়িয়া — ১২০ মিমি
চাঁদপুর — ৪০ মিমি
চট্টগ্রাম উত্তর — ২০ মিমি
চট্টগ্রাম দক্ষিণ — ১০ মিমি
কুমিল্লা উত্তর — ৫০ মিমি
কুমিল্লা দক্ষিণ — ৩০ মিমি
কক্সবাজার উত্তর — ১০ মিমি
কক্সবাজার দক্ষিণ — ১৫ মিমি
সন্দ্বীপ — ২০ মিমি
ফেনী — ৩০ মিমি
খাগড়াছড়ি উত্তর — ৪০ মিমি
খাগড়াছড়ি দক্ষিণ — ২০ মিমি
লক্ষ্মীপুর — ১৫ মিমি
নোয়াখালী উত্তর — ২০ মিমি
নোয়াখালী দক্ষিণ — ১০ মিমি
রাঙামাটি উত্তর — ২০ মিমি
রাঙামাটি দক্ষিণ — ২০ মিমি

ঢাকা বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
ঢাকা — ৪০ মিমি
ফরিদপুর — ২৫ মিমি
গাজীপুর — ৬০ মিমি
গোপালগঞ্জ — ১০ মিমি
কিশোরগঞ্জ — ১৭০ মিমি
মাদারীপুর — ২০ মিমি
মানিকগঞ্জ — ৩০ মিমি
মুন্সীগঞ্জ — ৩০ মিমি
নারায়ণগঞ্জ — ৩৫ মিমি
নরসিংদী — ১০০ মিমি
রাজবাড়ী — ৩০ মিমি
শরীয়তপুর — ২০ মিমি
টাঙ্গাইল — ৮০ মিমি

ময়মনসিংহ বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
জামালপুর — ১৫০ মিমি
ময়মনসিংহ উত্তর — ২৫০ মিমি
ময়মনসিংহ দক্ষিণ — ২০০ মিমি
নেত্রকোনা — ২৬০ মিমি
শেরপুর — ২০০ মিমি

খুলনা বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বাগেরহাট উত্তর — ৫ মিমি
বাগেরহাট দক্ষিণ — ১ মিমি
চুয়াডাঙ্গা — ৪ মিমি
যশোর — ৩ মিমি
ঝিনাইদহ — ৫ মিমি
খুলনা উত্তর — ১৫ মিমি
খুলনা দক্ষিণ — ১০ মিমি
কুষ্টিয়া — ২০ মিমি
মাগুরা — ১০ মিমি
মেহেরপুর — ১০ মিমি
নড়াইল — ৬ মিমি
সাতক্ষীরা উত্তর — ২০ মিমি
সাতক্ষীরা দক্ষিণ — ১৫ মিমি

রাজশাহী বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বগুড়া — ৬০ মিমি
জয়পুরহাট — ৭০ মিমি
নওগাঁ — ৫০ মিমি
নাটোর — ২০ মিমি
চাঁপাইনবাবগঞ্জ — ২০ মিমি
পাবনা — ২৫ মিমি
রাজশাহী — ২০ মিমি
সিরাজগঞ্জ — ৪০ মিমি

রংপুর বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
দিনাজপুর — ১৫০ মিমি
গাইবান্ধা — ১৫০ মিমি
কুড়িগ্রাম — ১৭০ মিমি
লালমনিরহাট — ১৪০ মিমি
নীলফামারী — ১৩০ মিমি
পঞ্চগড় — ১২০ মিমি
রংপুর — ১৫০ মিমি
ঠাকুরগাঁও — ১০০ মিমি

সিলেট বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
হবিগঞ্জ — ১৭০ মিমি
মৌলভীবাজার — ১৭০ মিমি
সুনামগঞ্জ — ২৭০ মিমি
সিলেট — ২৫০ মিমি

পার্শ্ববর্তী অঞ্চল (ভারত)

পশ্চিমবঙ্গ
===========
উত্তর ২৪ পরগনা — ১০ মিমি
দক্ষিণ ২৪ পরগনা — ১৫ মিমি
মধ্য দক্ষিণ বঙ্গ — ৫ মিমি
কলকাতা — ৫ মিমি
দীঘা — ১ মিমি
মেদিনীপুর — ৫ মিমি
বাঁকুড়া — ১০ মিমি
পুরুলিয়া — ১৫ মিমি
বর্ধমান — ১০ মিমি
আসানসোল — ১৫ মিমি
বহরমপুর — ২০ মিমি
মালদা — ৩০ মিমি
রায়গঞ্জ — ৬০ মিমি
ইসলামপুর — ১২০ মিমি
শিলিগুড়ি — ১৫০ মিমি
দার্জিলিং — ১৪০ মিমি
জলপাইগুড়ি — ১৭০ মিমি
কোচবিহার — ১৫০ মিমি

ওডিশা
উত্তর ওড়িশা — ১০ মিমি
পূর্ব-মধ্য ওড়িশা — ৫ মিমি

ঝাড়খণ্ড
উত্তর ঝাড়খণ্ড — ১০ মিমি
দক্ষিণ ঝাড়খণ্ড — ৫ মিমি
জামশেদপুর — ২৫ মিমি
রাঁচি — ১০ মিমি
দুমকা — ২৫ মিমি

বিহার
দক্ষিণ বিহার — ২ মিমি
পূর্ব বিহার — ২৫ মিমি
উত্তর বিহার — ১০ মিমি

আসাম
পশ্চিম আসাম — ১৮০ মিমি
পশ্চিম-মধ্য আসাম — ১৮০ মিমি
মধ্য আসাম — ১২০ মিমি
পূর্ব আসাম — ৭০ মিমি
দক্ষিণ আসাম — ১৪০ মিমি

মেঘালয়
চেরাপুঞ্জি — ৪০০ মিমি
দক্ষিণ-পশ্চিম মেঘালয় — ২৫০ মিমি
পশ্চিম-মধ্য মেঘালয় — ১৭০ মিমি
পূর্ব-মধ্য মেঘালয় — ১০০ মিমি
দক্ষিণ-মধ্য মেঘালয় (পূর্ব) — ৩০০ মিমি
দক্ষিণ-মধ্য মেঘালয় (পশ্চিম) — ২৭০ মিমি
মধ্য মেঘালয় — ১২০ মিমি

উত্তর-পূর্ব ভারত
উত্তর মিজোরাম — ২৫ মিমি
দক্ষিণ মিজোরাম — ২০ মিমি
মধ্য ত্রিপুরা — ৬০ মিমি
ত্রিপুরা–মিজোরাম সীমান্ত — ৮০ মিমি
—————————

এই পূর্বাভাসে যা বিবেচনায় রাখতে হবে

*এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে।
নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় স্পার্ক এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতেপারে।

পূর্বাভাস তৈরি : Bangladesh Weather Observation Team Ltd. (BWOT)

[Copyright : বাংলাদেশে BWOT একমাত্র আবহাওয়া সংস্থা যারা বৃষ্টি বলয় নামকরন করে বৃষ্টিবলয়ের পূর্বাভাস করার প্রচলন করে। তাই BWOT ব্যাতিত আর কেউ বৃষ্টি বলয় নামকরণ করে পূর্বাভাস করে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন]

*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
এবং এই পূর্বাভাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল সংস্থার সাথে যোগাযোগ করুন, অথবা তাদের পূর্বাভাস অনুসরণ করুন।

ধন্যবাদ : Bangladesh Weather Observation Team Ltd
আপডেট : ১১ মে ২০২৬, রাত ৮টা

Advertisements


Advertisements