
সিস্টেম আপডেট ১। লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে!
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আগামী ৬-১২ ঘণ্টার মধ্যে এটির আরও শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা আছে। এ সময়ে এটির নিম্নচাপে পরিণত হওয়ারও সম্ভাবনা আছে
বর্তমান পরিস্থিতি : সুস্পষ্ট লঘুচাপ কেন্দ্র থেকে ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বর্তমানে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ৩৫ কিমি/ঘণ্টা, যা দমকা ও ঝড়ো হাওয়াসহ ৪৫ কিমি/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। লঘুচাপের প্রভাবে গভীর সাগরে প্রায় ৬-৮ ফুট পর্যন্ত ঢেউ সৃষ্টি হচ্ছে। তাই সাগর বেশ উত্তাল রয়েছে।
সতর্ক সংকেত ও সিস্টেমের পরবর্তী অবস্থা :
সতর্ক সংকেত : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক দেশের সকল সমুদ্রবন্দরে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে
গতিপথ : সুস্পষ্ট লঘুচাপটি আগামী ১২ ঘণ্টা প্রায় একই এলাকায় অবস্থান করে পরবর্তীতে ধীরে ধীরে গড়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এছাড়া এটি আগামী ২৪ ঘণ্টায় প্রায়ই অস্থায়ীভাবে গতিপথ পরিবর্তন করতে পারে।
উপকূল অতিক্রম : এটি আগামীকাল দুপুর থেকে সন্ধ্যা-রাতের মধ্যে সুস্পষ্ট লঘুচাপ বা নিম্নচাপ রূপে ভারতের পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এতে আগামীকাল বাংলাদেশে ও পশ্চিমবঙ্গ উপকূলে প্রায় ৩৫-৪৫ কিমি বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সিস্টেমের প্রভাবে বৃষ্টিপাতের ধরণ:
বৃষ্টিপাত : এর প্রভাবে মূল বৃষ্টিপাত সাগরে হতে পারে। এবং পরবর্তী গতিপথ অনুযায়ী ভারতের উড়িষ্যা রাজ্যে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা আছে। পাশাপাশি দূরবর্তী প্রভাবে কক্সবাজার জেলা ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের দক্ষিণ থেকে মধ্যাঞ্চলে আগামী ২-৩ দিনে এর প্রভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ, © Bangladesh Weather Observation Team Ltd. (BWOT)
Advertisements
