Advertisements


মৌসুম বায়ুর বিদায় ও বৃষ্টিপাত এর বিদায় কবে?

মৌসুম বায়ুর বিদায় ও বৃষ্টিপাত

মৌসুম বায়ুর বিদায় ও বৃষ্টিপাত এর বিদায় কবে?

দীর্ঘ বর্ষণের পর অবশেষে বিদায় নিতে চলেছে মৌসুমি বায়ু। আগামী ১২ তারিখের দিক থেকে দেশের উত্তর-পশ্চিম অঞ্চল দিয়ে এই বিদায় প্রক্রিয়া শুরু হবে, যা পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও সম্পন্ন হবে। এর পরপরই দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

আমাদের আবহাওয়া পর্যবেক্ষণ অনুযায়ী, বিভিন্ন বিভাগে ধাপে ধাপে মৌসুমি বায়ু বিদায় সম্পূর্ন করতে পারে।
*​রাজশাহী ও রংপুর বিভাগে আগামী ১২ থেকে ১৩ তারিখের মধ্যে মৌসুমি বায়ু বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে।
*​খুলনা, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ১৩ থেকে ১৪ তারিখের মধ্যে বর্ষা বিদায় নিতে পারে।

*​সবশেষে চট্টগ্রাম বিভাগে প্রায় ১৫ থেকে ১৬ তারিখ নাগাদ মৌসুমি বায়ু সম্পূর্ণভাবে বিদায় নেবে।
​এই সময়ের পর উল্লেখিত এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।তবে নতুন কোনো নিম্নচাপ/ঘূর্ণিঝড় বা বিশেষ পরিবেশ সৃষ্টি হলে সাময়িকভাবে বৃষ্টির সম্ভাবনা আবার তৈরি হতে পারে।

নোট:মৌসুমি বায়ু বিদায়ের পর আপাতত দেশের ওপর নতুন করে কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। অক্টোবর মাসের ২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা পাওয়া যায়নি। তবে, এরপর নতুন কোনো নিম্নচাপ বা বিশেষ পরিবেশ সৃষ্টি হলে সাময়িকভাবে বৃষ্টির বলয় ফিরে আসতে পারে।


দিনে গরম, রাতে ঠান্ডা ও স্বাস্থ্যঝুঁকি

বৃষ্টি বলয় এবং মৌসুমি বায়ু বিদায়ের পর আবহাওয়াতে একটি বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। এসময় দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে ব্যাপক পার্থক্য তৈরি হবে। দিনের বেলায় তাপমাত্রা বেশ বেড়ে যাওয়ায় গরম অনুভূত হবে, কিন্তু মাঝরাতে আবহাওয়া অনেকটা ঠান্ডা ও আরামদায়ক হয়ে উঠবে

দিনের গরম ও রাতের ঠান্ডার এই তারতম্যের কারণেই স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এই কারণে দেশজুড়ে সাময়িকভাবে জ্বর, সর্দি, কাশির মতো অসুস্থতা অনেক বেড়ে যেতে পারে। যদিও সব বয়সের মানুষই এতে আক্রান্ত হতে পারে, তবে শিশু এবং বয়স্করা সবচেয়ে বেশি অসুস্থ হন।
​তাই এই সময়ে নিজের এবং পরিবারের সকল সদস্যের দিকে বাড়তি খেয়াল রাখতে হবে এবং শিশুদের আলাদা যত্ন নিতে হবে।

Advertisements


Advertisements