
শীতের আমেজ আরো বৃদ্ধির সতর্কতা!!
দেশের অধিকাংশ স্থানে শুরু হয়েছে শীতের আমেজ। চলুন দেখে নেওয়া যাক আগামী ২ দিন দেশের সর্বনিন্ম তাপমাত্রা কত থাকতে পারে।
দেশে এখন পর্যন্ত কোনো শৈত্য প্রবাহ বা পূর্ণ শীত শুরু না হলেও উত্তরের হিমালয়ের পাদদেশ থেকে নেমে আসা ঠান্ডা বাতাসের কারনে দেশের অধিকাংশ স্থানেই রাতের বেলা শীতের আগমনী বার্তা উপলব্ধি করা যাচ্ছে।
এর ধারাবাহিকতা আগামী ২ দিন পর্যন্ত চলতে পারে। ইতোমধ্যেই দেশের সর্বনিন্ম তাপমাত্রা নেমেছে ১২.৬° সেলসিয়াসে। যা আগামী ২ রাত এমন স্থিতিশীল বা একদম ১২° সেলসিয়াস পর্যন্ত আসতে পারে ২/৩ টি জেলায়। এরপরে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
উল্লেখিত সময়ে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রাজশাহী, চুয়াডাঙ্গা ও এর আশেপাশের কিছুকিছু স্থানে সর্বনিন্ম তাপমাত্রা ১২°- ১২.৫° সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
এছাড়া রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, মেহেরপুর, কুষ্টিয়া, নাটোর, যশোর, ঝিনাইদহ, মাগুরা ও এর আশেপাশের কিছু কিছু স্থানে সর্বনিন্ম তাপমাত্রা ১৩°- ১৫° সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
পাশাপাশি সিরাজগঞ্জ, পাবনা, খুলনা, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গাজীপুর ও এর আশেপাশের কিছু কিছু স্থানে রাতের সর্বনিন্ম তাপমাত্রা ১৭°- ১৮° সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে আগামী ২ দিন।
এছাড়া সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, খুলনা এবং ঢাকা বিভাগের বাকি জেলাগুলো আগামী ২ দিন রাতের সর্বনিন্ম তাপমাত্রা ১৯°- ২১° সেলসিয়াস এর আশেপাশে থাকতে পারে।
আবার কবে তাপমাত্রা বাড়বে?
আগামী ১৫ তারিখ থেকে দেশের বিভিন্ন স্থানে সাময়িক সময়ের জন্য রাতের সর্বনিন্ম তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতেপারে। এসময় কোথাও কোথাও রাতের তাপমাত্রা ১°- ২° সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে এর পরেও যথেষ্ট ঠান্ডা অনুভব হতেপারে।
নভেম্বরের ২০ তারিখ পর্যন্ত সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই। তবে ২০ তারিখের পরে সাগরে কোনো সিস্টেম তৈরি হলে তখন অল্প কয়েকদিনের জন্য সাময়িক তাপমাত্রা বৃদ্ধি পেয়ে শীতের অনুভূতি কমে আসবে। এছাড়া মাস শেষে দেশের বিভিন্ন স্থানে কিছুটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পরবর্তীতে এই বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ
Bangladesh weather observation team Ltd
Advertisements
