
আসছে মৃদু শৈত্য প্রবাহ পরশ । ১৪-২০ ডিসেম্বর ২০২৫
গত কিছুদিন ধরে দেশের বেশ কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রার মান ১০-১১ এর ঘরে নামলেও শুধুমাত্র তেতুলিয়ার তাপমাত্রা ১০ এর নিচে অর্থাৎ মৃদু শৈত্য প্রবাহ মাত্রায় নামতে দেখা যায়।
ডিসেম্বর এর মাঝামাঝি পর্যন্ত স্বাভাবিক ভাবেই দেশে তেমন শৈত্যপ্রবাহ আসেনা। তবে মাঝে মাঝেই কোন কোন বছর ডিসেম্বর এর মাঝামাঝিও কয়েকটি এলাকায় তাপমাত্রা কমে মৃদু শৈত্য প্রবাহ মাত্রায় নামে।
এবছরও আগামী ১৪-২০ ডিসেম্বর দেশের কয়েকটি স্থানে তাপমাত্রা ১০°সে এর নিচে নামার সম্ভাবনা দেখা দিয়েছে! এতে বেশিরভাগ এলাকায়ই তাপমাত্রা ১০°সে এর উপরে থাকলেও ৪-৫টি জেলায় তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহ মাত্রায় নামতে পারে।
যেসব স্থানে তাপমাত্রা মৃদু শৈত্য প্রবাহে (৮-১০°সে) প্রবেশ করতে পারে:
পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর জেলার কয়েকটি স্থানে ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০°সে এর মধ্যে নামতে পারে। যেখানে তেতুলিয়ায় তাপমাত্রা ৮-৯°সে এর ঘরে থাকার সম্ভাবনা আছে।
দেশের বাকি সকল জেলায় তাপমাত্রা ১০° সে এর উপরে থাকতে পারে। এর মধ্যে বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০-১২°সে এর ঘরে নেমে বেশ শীতের অনুভুতি দিতে পারে!
যেসকল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০-১২°সে এর মধ্যে নামতে পারে:
রাজশাহী, পাবনা, চাপাইনবয়াবগঞ্জ, নওগাঁ, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, গোপালগঞ্জ, বরিশাল, ভোলা, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০-১২°সে এর মধ্যে নামতে পারে।
এছাড়া দেশের বাকি এলাকায় তাপমাত্রা ১৩-১৬°সে এর মধ্যে থাকতে পারে। এর মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, চাঁদপুর, লক্ষীপুর ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার মান সবথেকে বেশি(১৫-১৭°সে) থাকতে পারে।
সুতরাং বলা যায় ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দেশের ৪-৫টি জেলায় মৃদু শৈত্য প্রবাহ আসতে পারে এবং দেশের বাকি এলাকায় শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
নিজে শীতের পোশাক পড়ুন এবং অন্যকেও পড়ান।
ধন্যবাদ, ©Bangladesh Weather Observation Team (BWOT)
আরো পড়ুন: বাংলাদেশে শৈত্যপ্রবাহ কি এবং কেন হয়? ক্যাটাগরি ও বৈশিষ্ট্য
Advertisements
