
বাংলাদেশে দূষিত বাতাসের সতর্কতা, মাস্ক ব্যাবহার করুন
শীতকাল আসার সাথে সাথে বাতাসে দূষকের মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে। বর্ষাকালে বৃষ্টির কারণে বায়ুমণ্ডলের দূষকগুলো ভূপাতিত হওয়ায় বাতাস থাকে তুলনামূলক পরিষ্কার। কিন্তু শুষ্ক মৌসুমে এসব দূষিত গ্যাস ও পদার্থ কণা অবাধে ছড়িয়ে পড়ে, ফলে বাতাস দ্রুত অস্বাস্থ্যকর হয়ে পড়ে।
বর্তমানে পশ্চিমবঙ্গসহ ভারতের উত্তরাঞ্চলে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ১৫১–২০০ এর মধ্যে, যা অস্বাস্থ্যকর পর্যায়।
আগামী ২–৩ দিনে দূষণের মাত্রা বৃদ্ধির ঝুঁকি
বায়ু প্রবাহের মাধ্যমে এ দূষিত বাতাস আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে। এতে দেশের বায়ুর মানও অস্বাস্থ্যকর হয়ে উঠার সম্ভাবনা রয়েছে।
ফলে শ্বাসকষ্ট, সর্দি-কাশি, অ্যালার্জি ও অন্যান্য বায়ুবাহিত রোগের প্রকোপ বাড়তে পারে। তাই এখন থেকেই বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা উত্তম।
এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) কী?
বায়ুমণ্ডলে সালফার ডাই-অক্সাইড (SO₂), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), কার্বন ডাই-অক্সাইড (CO₂), মিথেন, অ্যারোজোলসহ বিভিন্ন দূষকের মাত্রা বৃদ্ধি পেলে বাতাস দূষিত হয়। এসব উপাদানের ঘনত্ব অনুযায়ী AQI নির্ধারিত হয়।
AQI মাত্রা অনুযায়ী বাতাসের মান
-
০–৫০: স্বাস্থ্যকর
-
৫১–১০০: মাঝারি
-
১০১–১৫০: স্পর্শকাতর গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
-
১৫১–২০০: অস্বাস্থ্যকর
-
২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
-
৩০১–৫০০: মারাত্মক অস্বাস্থ্যকর
নোট
প্রতিবছর শীতকালে বাংলাদেশে AQI অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছে। তাই এটি নতুন কোনো পরিস্থিতি নয়। আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ান এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন।
ধন্যবাদ — বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড (BWOT)
আরো জানুনঃ
ভূমিকম্প কীভাবে নির্ণয় করা হয়? গভীরতা কিভাবে জানা যায়?
বৃষ্টি বলয় কি? এর ধরন কি কি?
Advertisements
