
নোট :
এটি একটি শক্তিশালী পূর্ণাঙ্গ মৌসুমী বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে দেশের সকল এলাকায় কমবেশি বৃষ্টি হতেপারে এবং নির্দিষ্ট কিছু স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণও হতেপারে। এটি চলতি বছরের তৃতীয় মৌসুমী বৃষ্টি বলয়। এটি প্রথমে দেশের দক্ষিণাঞ্চল দিয়ে সক্রিয় হতে পারে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের অন্যত্র বিস্তার লাভ করতে পারে।
সর্বাধিক সক্রিয়ঃ চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশ ও দেশের উপকূলীয় এলাকা।
বেশ সক্রিয় : সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকা ও চট্টগ্রাম বিভাগের উত্তর অংশ।
মাঝারি সক্রিয় : ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকা।
অপেক্ষাকৃত কম সক্রিয়: রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকা।
নামঃ বৃষ্টি বলয় ” বর্ষণ “
টাইপ : শক্তিশালী পূর্ণাঙ্গ মৌসুমী বৃষ্টি বলয়।
কাভারেজ : দেশের প্রায় ৯০ থেকে ১০০ শতাংশ এলাকা।
ধরন : পূর্ণাঙ্গ মৌসূমী বৃষ্টি বলয়।
সময়কাল : ২১ শে জুলাই থেকে ২৯ শে জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে উল্লেখিত স্থানগুলোতে।
সর্বোচ্চ সক্রিয় : ২২ জুলাই থেকে ২৭ জুলাই ২০২৬।
শিলাবৃষ্টি : নেই।
কালবৈশাখী : নেই। তবে দমকা বাতাস থাকতে পারে।
বজ্রপাত : হালকা / মাঝারি।
বৃষ্টি বলয় “বর্ষণ” এর কারণ : শক্তিশালী মৌসুমী অক্ষরেখা, স্থল লঘুচাপ ও প্রবল মৌসুমী বায়ু সক্রিয় হবার দরুন এই বৃষ্টি বলয়টি আসছে।
★বন্যা : বৃষ্টি বলয় চলাকালীন সুনামগঞ্জ নেত্রকোনা সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ বান্দরবান রাঙ্গামাটি কক্সবাজার ও চট্টগ্রাম জেলার নদনদীর তীরবর্তী নিচু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়াও চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের নিচু এলাকার কোথাও কোথাও জলবদ্ধতা সৃষ্টি হতে পারে।
নোট : আরো নির্দিষ্ট তথ্যের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস দেখুন।
পাহাড়ি ঢল : সম্ভাবনা আছে। পার্বত্য চট্টগ্রাম অংশে ঝুকি সবচেয়ে বেশি। এছাড়া সিলেট বিভাগের উজানে ভারতীয় ভূখণ্ডে ভারী থেকে অতিভারী বর্ষণের কারনে আসাম ও মেঘালয় রাজ্যের নিকটবর্তী বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি ঢলের সৃষ্টি হতেপারে।
( ২২ থেকে ২৭ শে জুলাই ঝুঁকি বেশি)
পাহাড়ধ্বস : পার্বত্য চট্টগ্রামে অতিভারি বৃষ্টির কারনে পাহাড়ধ্বস এর যথেষ্ট ঝুঁকি আছে এইসময়।
একটানা বর্ষণ : চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় নিয়মিত একটানা বৃষ্টির সম্ভাবনা আছে। সবচেয়ে বেশি উপকূলীয় এলাকায় হতে পারে।
সামুদ্রিক সিস্টেম : বাংলাদেশের উপকূলীয় এলাকায় মৌসুমী অক্ষরেখা যুক্ত স্থল সার্কুলেশন বা লঘুচাপ সৃষ্টি হতে পারে হতে পারে।
ঝড় : এই বৃষ্টি বলয়ে দেশের অধিকাংশ এলাকায় বড় কোন ঝড়ের সম্ভাবনা কম থাকলেও, বায়ুর চাপের তারতম্যের কারণে আকস্মিক তীব্র দমকা হাওয়া থাকতে পারে বৃষ্টির সময়। যার বেশি প্রভাব দেশের উপকূলীয় এলাকায় থাকতে পারে।
সাগর : বৃষ্টি বলয় চলাকালীন বায়ু চাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা আছে।
নোট : বৃষ্টিবলয় বর্ষণ চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ সময়েই মেঘলা থাকতে পারে। তবে যখন বৃষ্টি বন্ধ থাকবে তখন কোথাও কোথাও রোদের দেখাও মিলতে পারে। বেশিরভাগ বৃষ্টি একটানা হবার সম্ভাবনা আছে অধিক সক্রিয় এলাকায়।
রাজশাহী ও রংপুর বিভাগে রোদের পরিমাণ দেশের বাকি এলাকা থেকে কিছুটা বেশি থাকতে পারে।
*এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৭০-৯০% এলাকায় পানি সেচের চাহিদা পুরন হতে পারে।
তাপপ্রবাহ : বৃষ্টিবলয় বর্ষণ চলাকালীন সময়ে দেশের উপরে তাপপ্রবাহ সক্রিয় থাকার সম্ভাবনা কম। এসময় দেশের অধিকাংশ স্থানের আবহাওয়া বেশ আরামদায়ক থাকতে পারে। তবে বৃষ্টি বন্ধ থাকার সময়ে খুলনা বিভাগের উত্তরে, রংপুর ও রাজশাহী বিভাগের দুএক জায়গায় সাময়িক সময়ের জন্য তাপমাত্রা ৩৫-৩৬° সেলসিয়াসের ঘরে উঠতে পারে।
বর্ষণ চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি কম পাওয়া যেতে পারে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে।
মেঘের অভিমুখ: বেশিরভাগ বৃষ্টিবাহী মেঘের গতিপথ থাকতে পারে দক্ষিণ হতে উত্তর ও দক্ষিণ পশ্চিম হতে উত্তর পুর্ব দিকে ও সময় সময় কিছুটা এলোমেলো।
আসুন একনজরে দেখেনেই বৃষ্টি বলয় বর্ষণ চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। ও বৃষ্টি বলয়ের ৮ দিনে কোন বিভাগে গড়ে কত দিন বৃষ্টির সম্ভাবনা আছে।
ঢাকা ১৫০-২০০ মিলিমিটার, প্রায় ৫-৬ দিনে
খুলনা ২০০-৩০০ মিলিমিটার, প্রায় ৬-৭ দিনে
বরিশাল ২৫০-৩০০ মিলিমিটার , প্রায় ৬-৭ দিনে
সিলেট ২০০-২৫০ মিলিমিটার, প্রায় ৬-৭ দিনে
ময়মনসিংহ ১৮০-২২০ মিলিমিটার , প্রায় ৬-৭ দিনে
রাজশাহী ৯০-১৩০ মিলিমিটার, প্রায় ৩-৫ দিনে
রংপুর ১০০-১৬০ মিলিমিটার, প্রায় ৩-৫ দিনে
চট্টগ্রাম ২৫০-৪০০ মিলিমিটার, প্রায় ৭-৮ দিনে
আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় বর্ষণ চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।
জেলার নাম। বৃষ্টির পরিমান (মিমি)
বরিশাল বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বরিশাল ২০০
ভোলা উত্তর ২৬০
ভোলা দক্ষিণ ৩০০
বরগুনা ৩২০
ঝালকাঠি ২৬০
পটুয়াখালী উত্তর ২৭০
পটুয়াখালী দক্ষিণ ৩০০
পিরোজপুর উত্তর ২০০
পিরোজপুর দক্ষিণ ২৮০
চট্টগ্রাম বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বান্দরবান উত্তর ৩০০
বান্দরবান দক্ষিণ ৪৫০
ব্রাহ্মণবাড়িয়া ১৬০
চাঁদপুর ২০০
চট্টগ্রাম উত্তর ৩৫০
চট্টগ্রাম দক্ষিণ ৪০০
কুমিল্লা উত্তর ১৮০
কুমিল্লা দক্ষিণ ২২০
কক্সবাজার উত্তর ৪৫০
কক্সবাজার দক্ষিণ ৫০০
সন্দ্বীপ ৪০০
ফেনী ২৯০
খাগড়াছড়ি উত্তর ১৬০
খাগড়াছড়ি দক্ষিণ ২৭০
লক্ষ্মীপুর ২৭০
নোয়াখালী উত্তর ২৫০
নোয়াখালী দক্ষিণ ২৯০
রাঙ্গামাটি উত্তর ১৮০
রাঙ্গামাটি দক্ষিণ ৩০০
ঢাকা বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
ঢাকা ১৬০
ফরিদপুর ১৭০
গাজীপুর ১৫০
গোপালগঞ্জ ২০০
কিশোরগঞ্জ ২০০
মাদারীপুর ১৭০
মানিকগঞ্জ ১৬০
মুন্সিগঞ্জ ১৬০
নারায়ণগঞ্জ ১৫০
নরসিংদী ১৭০
রাজবাড়ী ১৬০
শরীয়তপুর ১৮০
টাঙ্গাইল ১৬০
ময়মনসিংহ বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
জামালপুর ১৫০
ময়মনসিংহ উত্তর ২০০
ময়মনসিংহ দক্ষিণ ১৬০
নেত্রকোনা ২০০
শেরপুর ১৯০
খুলনা বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বাগেরহাট উত্তর ২০০
বাগেরহাট দক্ষিণ ৩২০
চুয়াডাঙ্গা ১৫০
যশোর ১৮০
ঝিনাইদহ ১৯০
খুলনা উত্তর ২১০
খুলনা দক্ষিণ ৩৫০
কুষ্টিয়া ১৪০
মাগুরা ১৬০
মেহেরপুর ১৬০
নড়াইল ১৮০
সাতক্ষীরা উত্তর ১৯০
সাতক্ষীরা দক্ষিণ ৩৬০
রাজশাহী বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
বগুড়া ১২০
জয়পুরহাট ১০০
নওগাঁ ১২০
নাটোর ১০০
চাঁপাইনবাবগঞ্জ ১২০
পাবনা ১০০
রাজশাহী ১১০
সিরাজগঞ্জ ১৪০
রংপুর বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
দিনাজপুর ১০০
গাইবান্ধা ১২০
কুড়িগ্রাম ১৬০
লালমনিরহাট ১৬০
নীলফামারী ১৭০
পঞ্চগড় ১৮০
রংপুর ১২০
ঠাকুরগাঁও ৯০
সিলেট বিভাগ
===========
জেলা বৃষ্টিপাত (মিমি)
হবিগঞ্জ ১৮০
মৌলভীবাজার ২০০
সুনামগঞ্জ ২৫০
সিলেট ২৮০
পার্শ্ববর্তী অঞ্চল (ভারত) এ বৃষ্টিপাতের পূর্বাভাস
পশ্চিমবঙ্গ
===========
উত্তর ২৪ পরগনা – ২০০
দক্ষিণ ২৪ পরগনা – ৩৫০
দক্ষিণ মধ্য বঙ্গ – ২৫০
কলকাতা – ৩০০
দিঘা – ২০০
মেদিনীপুর – ২৫০
বাঁকুড়া – ২২০
পুরুলিয়া – ২০০
বর্ধমান – ১৮০
আসানসোল – ১৪০
বহরমপুর – ১০০
মালদা – ৮০
রায়গঞ্জ – ৯০
ইসলামপুর – ১২০
শিলিগুড়ি – ১৫০
দার্জিলিং – ১৮০
জলপাইগুড়ি – ২০০
কোচবিহার – ২০০
ওডিশা
উত্তর ওডিশা – ২০০
পূর্ব-মধ্য ওডিশা – ১৮০
ঝাড়খণ্ড
উত্তর ঝাড়খণ্ড – ১০০
দক্ষিণ ঝাড়খণ্ড – ২৫০
জামশেদপুর – ২৮০
রাঁচি – ২৫০
দুমকা – ১২০
বিহার
দক্ষিণ বিহার – ৭০
পূর্ব বিহার – ৮০
উত্তর বিহার – ৭০
আসাম
পশ্চিম আসাম – ২২০
পশ্চিম-মধ্য আসাম – ১৮০
মধ্য আসাম – ১৫০
পূর্ব আসাম – ১৫০
দক্ষিণ আসাম – ২০০
মেঘালয়
দক্ষিণ-পশ্চিম মেঘালয় – ১৯০
পশ্চিম-মধ্য মেঘালয় – ১৬০
পূর্ব-মধ্য মেঘালয় – ১৬০
দক্ষিণ-মধ্য মেঘালয় পূর্ব – ৩৫০
দক্ষিণ-মধ্য মেঘালয় পশ্চিম – ২৯০
মধ্য মেঘালয় – ২০০
চেরাপুঞ্জি – ৪৫০
উত্তর-পূর্ব ভারত
দক্ষিণ-পশ্চিম অরুণাচল – ১৫০
মধ্য ত্রিপুরা – ২০০
ত্রিপুরা-মিজোরাম সীমান্ত – ১৪০
মধ্য মণিপুর – ১০০
মধ্য নাগাল্যান্ড – ১০০
উত্তর মিজোরাম – ১৪০
দক্ষিণ মিজোরাম – ২৫০
—————————
বৃষ্টিবলয় বর্ষন এর পূর্বাভাসে যা বিবেচনায় রাখতে হবে:
*এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে। ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতে পারে।
নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় বর্ষণ এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতেপারে।
পূর্বাভাস তৈরি : Bangladesh Weather Observation Team Ltd. (BWOT)
[Copyright : বাংলাদেশে BWOT একমাত্র আবহাওয়া সংস্থা যারা আনঅফিসিয়ালি বৃষ্টি বলয় নামকরন করে বৃষ্টিবলয়ের পূর্বাভাস করার প্রচলন করে। তাই BWOT ব্যাতিত আর কেউ বৃষ্টি বলয় নামকরণ করে পূর্বাভাস করে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন]
*DISCLAIMER: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি/অফিসিয়াল পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
এবং এই পূর্বাভাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল সংস্থার সাথে যোগাযোগ করুন, অথবা তাদের পূর্বাভাস অনুসরণ করুন।
ধন্যবাদ : Bangladesh Weather Observation Team Ltd.
আপডেট : ২০ শে জুলাই রাত ১১ টা ৫৯ মিনিট।
Advertisements
